খেলাঘর আসর কেশবপুরের আয়োজনে পালিত হল মহান বিজয় দিবস
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: “লাল সবুজের বাংলাদেশে, শিশুর জীবন উঠুক হেসে” এই শ্লোগানকে সামমে রেখে যশোরের কেশবপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কেশবপুর উপজেলা খেলাঘর আসরের আয়োজনে ছবি আঁকা,মুক্তিযুদ্ধের গল্প শোনা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সংগঠনে পক্ষথেকে ১৬ই ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজনে মধ্যদিয়ে সোমবার সাকালে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ক্যাম্পাস বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন,শিশুদের ছবি আঁকা,একজন মুক্তিযোদ্ধার কাছে মুক্তিযুদ্ধের গল্প শোনা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে সকাল ১১ টায় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলানা বিভাগীয় সমন্বয়কারী এবং কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলমের সঞ্চালনায় আলোচনা করেন, সাপ্তাহিক দেশজনতার কথা সম্পাদক ও প্রকাশক রুহুল আমীন খান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, অবসরপ্রাপ্ত শিক্ষক কনক দে, কেশবপুর উদীচী সভাপতি অনুপম মোদক, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের যুগ্ম সাধারণ সম্পাদক মানব মন্ডল, দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, সাংবাদিক রনি, শিশুদের মধ্যে রোহিত কুন্ডু,রায়হানা আলম, বিশেষ চাহিদা সম্পান্ন শিশু উইলিয়াম বেপারী প্রমূখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরুস্কার করেন।
« ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) ইসলামী ব্যাংক হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প »
সম্পর্কিত সংবাদ
কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে রবিবার (১৬বিস্তারিত…
ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
প্রেস বিজ্ঞপ্তি খুলনা, ১৩ আগস্ট: ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’বিস্তারিত…


