কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ, জুলাই যোদ্ধা আলতাফ মাহমুদ প্রমুখ।
আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন
আলহেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আয়ুব আলী।
সম্পর্কিত সংবাদ
কয়রায় ১৯ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকেবিস্তারিত…
বিশ্বজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা
গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত…


