ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট 

নিজস্ব প্রতিনিধি :: মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট  অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৬ ডিসেম্বর) শহর  শাখার সিএসডি সম্পাদক অগ্রপথিক আব্দুর রহমান জায়েদ এবং অফিস সম্পাদক ফুয়াদ আব্দুল্লাহর যৌথ ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার সহকারী পরিচালক খালিদ বিন ওয়ালি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শাখার উপদেষ্টা সহ-সভাপতি অধ্যক্ষ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শাখার পরিচালক আশিকুর রহমান।
 টুর্ণামেন্ট এ চাম্পিয়ন হয় শাখার ধীমান ফুলকুঁড়ি ফাহীম আহমাদ। এই আয়োজনে খেলোয়াড় ও দর্শকদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল, যা বিজয় দিবস উদযাপনকে আরও অর্থবহ করে তুলেছে।





সম্পর্কিত সংবাদ

  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
  • দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান