ইসলামী ব্যাংক হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প
মুহাম্মদ হাফিজ ,সাতক্ষীরা ::১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯ টায় হাসপাতালের কনসালটেন্ট চত্বরে উক্ত আলোচনা সভা ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হাসপাতাল ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার মো. আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাসপাতালের পরিচালক শেখ নুরুল হুদা, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আসাদুল্লাহ আল গালিব, লিভার পরিপাকতন্ত্র, গ্যাসট্রো মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডাঃ সালাউদ্দিন, গাইনী, প্রসূতি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মেহবুবা রহমান আখিঁ,ডেন্টাল ও ওরাল সার্জন ডাঃ স. ম. ওয়ালিদ উর রহমান। ক্যাম্পে মেডিসিন, গ্যাসট্রো, গাইনী ও ডেন্টাল বিষয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ১২১ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
« খেলাঘর আসর কেশবপুরের আয়োজনে পালিত হল মহান বিজয় দিবস (পূর্ববর্তী সংবাদ)
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়বিস্তারিত…
সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
হাফিজুল ইসলাম :: সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর রসুলপুর শাখার উদ্যোগে দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষুবিস্তারিত…


