ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
প্রেস বিজ্ঞপ্তি
খুলনা, ১৩ আগস্ট: ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে খুলনা নিউমার্কেটে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সিটি ব্যাংক পিএলসি। উল্লেখ্য এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের জন্য কেনাকাটার উপর ১০% ছাড়ের ব্যবস্থা করা হয়েছে ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত ।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—নির্বাহী পরিচালক (চলতি দায়িত্বে) জনাব এস. এম. কামালুজ্জামান কামাল। পরিচালক, জনাব মো: মতিয়ার রহমান মোল্যা। অতিরিক্ত পরিচালক, এন. এ. এম. সারওয়ারে আখতার ও মোঃ আবুল বাশার এবং সহকারী পরিচালক মো: নাফিউল করিম।
সিটি ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন—খুলনা অঞ্চল প্রধান মো: ইব্রাহিম খলিল। এরিয়া হেড ও শাখা ব্যবস্থাপক হিমাদ্রী শেখর হোড়। হেড অফ অফলাইন বিজনেস, মো: রেফাজ আহম্মেদ ভুইয়া। হেড অফ বিজনেস সাপোর্ট, মো: শফিউল করিম এবং খুলনা অঞ্চলের রিজিওনাল হেড অফ অফলাইন বিজনেস, নেওয়াজ মাহমুদ। এছাড়া খুলনা নিউমার্কেটের ব্যবসায়ী সম্প্রদায়ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলা কিউআর বাংলাদেশ ব্যাংকের একটি অনন্য উদ্যোগ, যা দেশকে ক্যাশলেস সমাজে রূপান্তরিত করার অন্যতম প্রধান হাতিয়ার। এই পদ্ধতিতে গ্রাহকরা যেকোনো মার্চেন্ট কিউআর স্ক্যান করে সহজেই পেমেন্ট করতে পারছেন, অন্যদিকে দোকানদাররাও ডিজিটাল মাধ্যমে দ্রুত ও নিরাপদে পেমেন্ট গ্রহণ করতে পারায় লাভবান হচ্ছেন।
অনুষ্ঠানের বক্তারা ডিজিটাল লেনদেনের সুবিধা, সাইবার নিরাপত্তা ও বাংলা কিউআরের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং দেশের আর্থিক লেনদেনকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে সকল ব্যবসায়ীকে ডিজিটাল পেমেন্ট গ্রহণের আহ্বান জানান। সিটি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল অর্থনীতির সুফল পৌঁছে দিতে এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পর্কিত সংবাদ
বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে নারীদের মাদকাসক্তি চিকিৎসা সেবার সক্ষমতা বৃদ্ধি
ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: নারীদের মাদকাসক্তিজনিত সমস্যা মোকাবিলায় লিঙ্গ-সংবেদনশীল ও প্রমাণভিত্তিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত…
বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
ঢাকা, আগস্ট২০২৬: টেকসই ধূমপানমুক্ত গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সড়কবিস্তারিত…


