কলারোয়ায় পুলিশের উপর ফেনসিডিল ব্যবসায়ীদের হামলা।। আটক ৫

কামরুল হাসান।। কলারোয়ায় পুলিশের উপর হামলা চালিয়ে ফেনসিডিলসহ আটক ব্যক্তিকে ছাড়িয়ে নেয়ার চেষ্টার অভিযোগে এক নারীসহ ৫জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে কলারোয়ার কাজীরহাট বাজারের ব্র্যাক মোড়ের মোসলেম কারিকরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে আটককৃত পাঁচজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আটককৃ হওয়া ব্যক্তিরা হলেন- কলারোয়ার উত্তর দিগং গ্রামের মুজিবর রহমানের ছেলে সোহাগ হোসেন, হারুণ অর রশীদের ছেলে জহুরুল ইসলাম, বাবু কাগুচীর ছেলে রাসেল হোসেন, মুনসুর কারিকরের ছেলে মোসলেম কারিকর ও আলমগীর কাগুচির স্ত্রী নাসরিন খাতুন। মামলার বাদি ও কলারোয়া থানার উপপরিদর্শক নিকুঞ্জ রায় এর দায়েরকৃতবিস্তারিত…

কলারোয়ায় সোনালী অতীত ফুটবল ক্লাবের কমিটি গঠন

কামরুল হাসান।।কলারোয়ায় সোনালী অতীত ফুটবল ক্লাবের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আশি-নব্বই দশকের মাঠ কাঁপানো ফুটবলারদের এই সংগঠনটি শনিবার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে এক সাধারণ সভার মধ্য দিয়ে গঠিত হয়। গঠিত আংশিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন ডাকসাইটে ফুটবলার শেখ আলতাফ হোসেন ও জাহিদুর রহমান খান চৌধুরী। অন্য কর্মকর্তারা হলেন: সিনিয়র সহ- সভাপতি আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মীর রফিকুল ইসলাম। কৃতী ফুটবলার শেখ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের সভাপতি বিএম আব্দুর রশিদবিস্তারিত…

শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে যখম

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ওয়াজ মাহফিল শুনতে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে লাল্টু (৩০) নামে এক যুবককে কুপিয়ে যখম করা হয়েছে। শুক্রবার রাত ১১ টার সময় উপজেলার রাজাপুর টু গয়রা রোডের শেষ মাথায় ব্রিজের উপর তাকে কুপিয়ে যখম করা হয়। আহত লাল্টু শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর গ্রামের জহুরুল আলী বিশ্বাসের ছেলে। জানা গেছে, ঘটনারদিন রাতে আহত লাল্টু রামপুর থেকে ওয়াজ মাহফিল শুনতে বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামে গিয়েছিল। বাড়ি ফেরার পথে গয়ড়া গ্রামের শেষের মাথায় ব্রিজের উপর পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দূবৃত্বরা তাকে গতিরোধ করেবিস্তারিত…

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি থেকে এলো যে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা

শনিবার (১২ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা গণজমায়েত থেকে এ ঘোষণাপত্র পাঠ করে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি থেকে বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ’। শনিবার (১২ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা গণজমায়েত থেকে এ ঘোষণাপত্র পাঠ করে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা হলো : আল্লাহর নামে শুরু করছি যিনি পরাক্রমশালী, যিনি ন্যায়বিচার প্রতিষ্ঠাকারী, যিনি মজলুমের পাশে থাকেন, আর জালেমের পরিণতি নির্ধারণ করেন। আজ আমরা, বাংলাদেশের জনতা-যারা জুলুমের ইতিহাস জানি, প্রতিবাদের চেতনা ধারণ করি-সমবেত হয়েছিবিস্তারিত…

কয়রায় গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী আটক

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানার পুলিশ বিশেষ অভিষান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭ হাজার ৫০০ শত টাকা সহ মােঃ নুরুল আলম টুটুলকে আটক করেছে। আটক টুটুল উপজেলার দক্ষিন মদিনাবাদ (মােড়ল পাড়া) গ্রামের মােঃ নজরুল ইসলাম মােড়লের পুত্র । জানা গেছে, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হকের দিকনির্দেশনায় থানার এস আই বিজন, এস আই তারেক ও এ এসআই নাসির উদ্দীন সহ সঙ্গীয় ফোর্সরা গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১১ এপ্রিল (শুক্রবার) দুপুর সাড়ে ১২ দিকে টুটুলকে তার বাড়ির সামনে থেকে গাঁজা ও এই নগদ টাকা সহ আটক করাবিস্তারিত…

ব্লাড ক্যান্সারে কেড়ে নিল শিক্ষক দম্পতির একমাত্র পুত্র মাশরাফিকে

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিক্ষক দম্পতি মোস্তাফিজুর রহমান ও মুক্তা নাহারের একমাত্র পুত্র, ১৭ বছর বয়সী মাশরাফি বিন মোস্তাফিজুর দুরারোগ্য ব্লাড ক্যান্সারের কাছে পরাজিত হয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাতটায় ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।হাসিখুশি ও মিশুক স্বভাবের মাশরাফির অকাল প্রয়াণে স্তব্ধ হয়ে গেছে পরিবার ও এলাকাবাসী। উত্তরচক কামিল মাদ্রাসা মাঠে আজ (শুক্রবার) সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয় তার জানাযা। একমাত্র পুত্রকে হারানোর বেদনায় মুষড়ে পড়েছেন শিক্ষক মোস্তাফিজুর ও মুক্তা নাহার। তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদেরবিস্তারিত…

যশোরের শার্শায় পন্যবাহী ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী গৃহবধু নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় পন্যবাহী ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী তানিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা মটরসাইকেল চালক গৃহকধুর স্বামী সেলিম হোসেন আহত হয়েছে। বৃহষ্পতিবার (১০এপ্রিল) রাত সাড়ে ৮ টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত তানিয়া খাতুন উপজেলার লাউতাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী। নাভারণ হাইওয়ে থানার অফিসার্স ইনাচার্জ (ওসি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী দু’জনে বাড়ি থেকে নাভারন বাজার অভিমুখে যাচ্ছিলো। যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি নামক স্থানেবিস্তারিত…

ফি‌লি‌স্তি‌নিদের নিয়ে ক‌বিতা -জাওয়াদ মুতাম্মিম

‌রোজই শু‌নি আব্বুর কা‌ছে ফি‌লি‌স্তি‌নি‌দের কথা, তা‌দের কথা শু‌নে ম‌নে লা‌গে দ‌ারুন ব্যাথা ! চাই যে তারা স্বাধীনতা আর সব মানু‌ষের অধিকার, ত‌বে কেন ইহু‌দি দস্যুরা মার‌ছে তা‌দের বার বার ! ? ১ম ‌কিবলা ম‌দের মস‌জিদুল আকসা কর‌ছে তারা রাজধা‌নি, মুসলমান‌দের মার‌ছে তারা তারাই আসল খু‌নি ! বিশ্ব জু‌ড়ে ঝড় উঠে‌ছে এক হও মুস‌লিম আজ জা‌গো মুস‌লিম প্রতিবাদ কর এটাই ঈমা‌নদা‌রের কাজ ! কুরআন‌কে সবাই বন্ধু কর হা‌দিস‌কে কর সা‌থি, সবার আগে বাচ‌বে তু‌মি বাচ‌বে সারা ম‌ুসলিম জা‌তি ! আমি য‌দি জানতাম ‌কেম‌নে ক‌রে গু‌লি ? ‌সেথায় গি‌য়ে উড়ি‌য়ে দিতামবিস্তারিত…

ট্রানজিট সুবিধা বাতিলে বেনাপোল বন্দর থেকে ফেরত এলো ৪ পণ্যবাহী ট্রাক

বেনাপোল প্রতিনিধি : ভারত সরকার কর্তৃক বাংলাদেশকে দেয়া গুরুত্বপূর্ণ ট্রানজিট সুবিধা প্রত্যাহারের পর বিরুপ প্রভাব পড়েছে রফতানী বাণিজ্যে। এই ট্রানজিট ভারতীয় ভূখন্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠাতে পারত বাংলাদেশী রফতানিকারকরা। বুধবার (০৯ এপ্রিল) দুপুরে বেনাপোল বন্দর থেকে ৪টি রফতানী পণ্য বোঝাই ট্রাক রফতানি কারক ফেরত নিয়ে যায় ঢাকায়। এর আগে গত মঙ্গলবার (৮ এপ্রিল) জারি করা সার্কুলার নং ১৩/২০২৫-কাস্টমস এর মাধ্যমে কার্যকর হওয়ায় বুধবার থেকে ভুটান, নেপাল এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে যায়। ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর থেকে ফেরত যাওয়া পণ্যেরবিস্তারিত…

আশাশুনি প্লাবিত মানুষের মাঝে পুলিশের উপহার সামগ্রী বিতরণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনির বিছটে নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত মানুষের মাঝে পুলিশ উপহার সামগ্রী বিতরণ করেছেন। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে এ সামগ্রী বিতরন করা হয়। বিছট ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ও পানিবন্দী হয়ে পড়া মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়। উপহার সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন। এসময় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন, এসআই রাজিব মন্ডল সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।