কলারোয়ায় সোনালী অতীত ফুটবল ক্লাবের কমিটি গঠন
কামরুল হাসান।।কলারোয়ায় সোনালী অতীত ফুটবল ক্লাবের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আশি-নব্বই দশকের মাঠ কাঁপানো ফুটবলারদের এই সংগঠনটি শনিবার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে এক সাধারণ সভার মধ্য দিয়ে গঠিত হয়। গঠিত আংশিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন ডাকসাইটে ফুটবলার শেখ আলতাফ হোসেন ও জাহিদুর রহমান খান চৌধুরী। অন্য কর্মকর্তারা হলেন: সিনিয়র সহ- সভাপতি আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মীর রফিকুল ইসলাম। কৃতী ফুটবলার শেখ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের সভাপতি বিএম আব্দুর রশিদ কচি, কৃতী ফুটবলার জাহিদুর রহমান খান চৌধুরী, রেজাউল করিম লাভলু, হবিবর রহমান, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মোস্তাক আহমেদ, মাসউদদুল ইসলাম, জাকির হোসেন, সুভাষ চন্দ্র দেবনাথ, জহুরুল ইসলাম, আলফাজ হোসেন, আহসান উল্লাহ, শাহাদাত হোসেন অপু, সাঈদ আলি, সাহেব আলি, সাংবাদিক সানবিম করিম সিয়াম প্রমুখ। এদিকে আগামী ১৯ এপ্রিল কলারোয়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের আয়োজনে সোনালী অতীত ফুটবলারদের অংশগ্রহণে কলারোয়া ফুটবল ময়দানে দিনব্যাপী দিবারাত্রির ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বলে ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু জানান।
সম্পর্কিত সংবাদ
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানেবিস্তারিত…
থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন।বিস্তারিত…


