শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে যখম

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ওয়াজ মাহফিল শুনতে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে লাল্টু (৩০) নামে এক যুবককে কুপিয়ে যখম করা হয়েছে। শুক্রবার রাত ১১ টার সময় উপজেলার রাজাপুর টু গয়রা রোডের শেষ মাথায় ব্রিজের উপর তাকে কুপিয়ে যখম করা হয়। আহত লাল্টু শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর গ্রামের জহুরুল আলী বিশ্বাসের ছেলে।
জানা গেছে, ঘটনারদিন রাতে আহত লাল্টু রামপুর থেকে ওয়াজ মাহফিল শুনতে বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামে গিয়েছিল। বাড়ি ফেরার পথে গয়ড়া গ্রামের শেষের মাথায় ব্রিজের উপর পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দূবৃত্বরা তাকে গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়। পরে তার আত্মচিৎকার শুনতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আহত লাল্টুকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ বা মামলা করতে থানায় আসেনি। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তারে কোপানো হয়েছে। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে সে তথ্য পুলিশ পেয়েছেন। ভিকটিমের পরিবারে সাথে কথা বলতে অফিসার পাঠানো হয়েছে। খুব দ্রুত আসামীদের আটক করা হবে বলে তিনি জানান।






সম্পর্কিত সংবাদ

  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬