কয়রায় গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী আটক

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানার পুলিশ বিশেষ অভিষান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭ হাজার ৫০০ শত টাকা সহ মােঃ নুরুল আলম টুটুলকে আটক করেছে। আটক টুটুল উপজেলার দক্ষিন মদিনাবাদ (মােড়ল পাড়া) গ্রামের মােঃ নজরুল ইসলাম মােড়লের পুত্র । জানা গেছে, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হকের দিকনির্দেশনায় থানার এস আই বিজন, এস আই তারেক ও এ এসআই নাসির উদ্দীন সহ সঙ্গীয় ফোর্সরা গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১১ এপ্রিল (শুক্রবার) দুপুর সাড়ে ১২ দিকে টুটুলকে তার বাড়ির সামনে থেকে গাঁজা ও এই নগদ টাকা সহ আটক করা হয় । কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কয়রায় সন্ত্রাসী, চাঁদাবাজ, সাজাপ্রাপ্ত আসামী ও মাদকের সাছে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এ সকল ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।






সম্পর্কিত সংবাদ

  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬