যশোরের শার্শায় পন্যবাহী ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী গৃহবধু নিহত
বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় পন্যবাহী ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী তানিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা মটরসাইকেল চালক গৃহকধুর স্বামী সেলিম হোসেন আহত হয়েছে।
বৃহষ্পতিবার (১০এপ্রিল) রাত সাড়ে ৮ টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত তানিয়া খাতুন উপজেলার লাউতাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।
নাভারণ হাইওয়ে থানার অফিসার্স ইনাচার্জ (ওসি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী দু’জনে বাড়ি থেকে নাভারন বাজার অভিমুখে যাচ্ছিলো। যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি নামক স্থানে পৌঁছালে বেনাপোল বন্দর থেকে ছেড়ে আসা একটি পন্যবাহী ট্রাক মটরসাইকেলের পিছনে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক সেলিম ও তার স্ত্রী তানিয়া খাতুন রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তানিয়া খাতুনকে মৃত ঘোষনা করে।
সম্পর্কিত সংবাদ
বিশ্বজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা
গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত…
কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
কয়রা (খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার আমাদী হাট সংলগ্ন মাঠে মাসব্যাপী রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন আমাদীবিস্তারিত…


