কেশবপুরে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুভ নববর্ষ উদযাপন

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি:: এসো হে বৈশাখ,এসো এসো, অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় শুভ নববর্ষ। জ্বরা-জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এ আহ্বান জানায় বাঙালি জাতী। পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে সারা দেশ।সারাদেশের ন্যায় যশোরের কেশবপুরে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে শুভ নববর্ষ উদযাপন করা হয়। কেশবপুর উপজেলা প্রশাসন এবং জাতীয়তাবাদী দল বিএনপি একযোগে সোমবার (১৪ মার্চ) ১বৈশাখ উদযাপন করেন। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ‘বাংলা নববর্ষ-১৪৩২’ উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা,বৈশাখী মেলা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনবিস্তারিত…

চালককে অজ্ঞান ইজিবাইক ছিনতাই

ডেস্ক নিউজ :: সাতক্ষীরায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে সোমাবার (১৪ই এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা শাঁকদহা ব্রীজ সংলগ্ন এলাকায়। ইজিবাইক চালকের নাম মুস্তাফিজুর রহমান। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে। জানা যায়, মুস্তাফিজুর রহমান প্রতিদিনের ন্যায় আজও সকালে ইজিবাইক নিয়ে ভাড়া খাটতে যায়। শাঁকদহা ব্রীজ সংলগ্ন এলাকায় কে বা কারা অচেতন করে ফেলে রেখে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। বর্তমানে সে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কয়রায় নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ উপকূলীয় জনপদ খুলনার কয়রায় বিভিন্ন কর্মসূচী মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ পালিত হয়েছে। ১৪ এপ্রিল (সোমবার) দিন ব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজন এই বাংলা নববর্ষ পালন করা হয়। সকাল ৮ টায় উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস ও কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হকের নেতৃত্বে এক বনার্ঢ্য বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা কয়রার বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। এ ছাড়া দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠান সহ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলায় মেতে উঠেন বিভিন্ন শ্রেনী পেশারবিস্তারিত…

শার্শায় পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ‍্য র‍্যালী অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি : বাদ্যের তালে তালে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য লোকজ উপকরণ গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পতুল, রঙিন প্লেকার্ড আনন্দ শোভাযাত্রায় যোগ করেছে অনন্য মাত্রা। বাংলা নববর্ষ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ উপজেলা প্রশাসন, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক সংগঠনবিস্তারিত…

ফ্যাসিবাদী মুখাকৃতি সামনে রেখে শেষ হলো ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে পালিত হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবার ফ্যাসিবাদী মুখাকৃতি মোটিফটি সবার সামনে রাখা হয়েছে। শোভাযাত্রার শুরুতে স্বজাতীয় নাচে গানে অংশ নিয়েছে ২৮টি জাতিগোষ্ঠী। এ ছাড়া রঙ বেরঙের পোশাকে আপামর জনতা, বিদেশি নাগরিকদেরও শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেছে। আজ সোমবার সকাল ৯টা ৩ মিনিটে শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়। এরপর এটি শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে সাড়ে ১০টায় পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। শেষে মোটিফগুলো সবার দেখার জন্য চারুকলায় রাখা হয়েছে। এবারেরবিস্তারিত…

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) বাংলা বর্ষ ১৪৩২ সালের প্রথম দিন। রোববার (১৩ এপ্রিল) এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি। প্রধান উপদেষ্টা তার বার্তায় জাতিকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেন, শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষ উপলক্ষ্যে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এটি বাঙালির ঐক্য ও মহাপুনর্মিলনের দিন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সঙ্গে গ্রহণ করে আসছে উল্লেখ করে তিনি বলেন, এই দিনে মানুষ বিগত বছরের দুঃখ, বোঝা ও হতাশাকে দূরে সরিয়ে রেখেবিস্তারিত…

সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপনে পুলিশের পক্ষ থেকে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

সাতক্ষীরা সংবাদদাতাঃ পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দশ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এদিকে বৈশাখী মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ মেলা প্রাঙ্গণে একপ্রেস ব্রিফিং এ কথা জানান সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, বাঙালির অত্যন্ত আবেগের জায়গা হল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। বাংলাবিস্তারিত…

সৈয়দপুরে গলায় ফাঁগ লাগিয়ে ভ্যান চালকের আত্মহত্যা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরের এক পল্লীতে গলায় ফাঁস লাগিয়ে এক সন্তানের জনক সোহেল রহমান ওরফে সুমন (৩০) নামের এক ভ্যানচালক আত্মহত্যা করেছে। গতকাল রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সিদ্দিকিয়া তেলিপাড়ায় আত্মহত্যার ওই ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা ভ্যানচালক ইয়াকুব আলী ও সুলতানা বেগম দম্পতির পুত্র সে। বাড়িতে লোকজন না থাকার সুযোগে ঘরের বাঁশের তীরে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে বলে জানায় তাঁর পরিবারের লোকজন ও এলাকাবাসী। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. সোহরাব আলী ও সুভাষ চন্দ্র রায়সহ সঙ্গীয়বিস্তারিত…

শ্যামনগরে অবৈধ যন্ত্রদানব ডাম্পারের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা আদায়

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত শনিবার সোনার মোড় ও গুমাতলী রোডে অবৈধ ডাম্পার গাড়ি চলাচলে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া দুইটি ভাটার কাছ থেকে তিন দিনের মধ্যে রাস্তার উপর জমে থাকা মাটি পরিষ্কার করে নেওয়ার জন্য মুচলেকা গ্রহণ করা হয়েছে। শ্যামনগর সোনার মোড় ও মুন্সিগঞ্জ টু বংশীপুর হাইওয়ে রোডে ও গ্রামীণ সড়ক দিয়ে প্রতিনিয়ত ভোর সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবৈধভাবে ডাম্পার গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে। শ্যামনগর উপজেলার হাইওয়ে রোড সহ গ্রামীন রাস্তা দিয়ে অবৈধভাবে ডাম্পার গাড়ি প্রতিদিন ভোর সকালবিস্তারিত…

শেখ হাসিনাসহ ৫৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার বোন শেখ রেহানা ও তার তিন ছেলেমেয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতবিস্তারিত…