বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

 

ঝাউডাঙ্গায় আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

এসএম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা হাজী কল্যাণ পরিষদের আয়োজনে আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সাকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে অত্র এলাকার হাজীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব প্রফেসর আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা। এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওঃ আব্দুল বারী, আলহাজ্ব প্রফেসর আবু নওসর, আলহাজ্ব মহিউদ্দীন বাবলু, আলহাজ্ব মাওঃ আব্দুল আজিজ, আলহাজ্ব আকবর আলী, আলহাজ্ব আজহারুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ আলী, আলহাজ্ব মাওঃ আব্দুর রশীদ, আলহাজ্ব মাওঃ গোলামবিস্তারিত…


ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ :: যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা, রাফাসহ বিভিন্ন স্থানে ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় “আমরা মুসলিম উম্মাহ” এর ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) আসর নামাজ বাদ কলারোয়া উপজেলা চত্বর থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় ইমাম সমিতি কলারোয়া উপজেলা শাখার সভাপতি ও কলারোয়া থানা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান ফারুকী’র সভাপতিত্বে ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পলাশের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর ও সাবেকবিস্তারিত…


কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটি সভা

কামরুল হাসান।। কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় ফিল্ড অর্গানাইজার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামার আল মামুন এর সঞ্চালনায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভার মুল প্রবন্ধ আলোচনা করেন এমআরএসসি কোঅর্ডিনেটর, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামার হুমায়ূন রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া লাইলা। এসময় অনুষ্ঠানে ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদ মানব পাচার প্রতিরোধ কমিটির আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা সফিকুল ইসলাম। কেরালকাতা ইউনিয়ন পরিষদ এবং মানব পাচার প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এরবিস্তারিত…


লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর খালেদা জিয়ার পাশে ছিলেন তাঁর বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত রোববার লন্ডনে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাদের এই সাক্ষাৎ হয় বলে বিএনপির সূত্রে নিশ্চিত করেছে। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে জানা যায়নি। প্রায় দুই সপ্তাহের সফর শেষে সোমবার সকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দেশে ফিরেছেন। তবে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরবিস্তারিত…


কলারোয়ায় কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির বিশেষ সভা অনুষ্ঠিত

কামরুল হাসান।। কলারোয়ার ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুল ইসলাম হাবিবকে নির্বাচিত করার লক্ষ্যে এবং নিজেদের মধ্যে ঐক্য ঠিক রাখতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জরুরী বর্ধিত সভার আয়োজন করা হয়। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কেঁড়াগাছি ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বর মজিবুর রহমান। সভায় বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সহযোগীবিস্তারিত…