সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

 

আশাশুনিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, হিসাব রক্ষক কর্মকর্তা মমিন আহম্মেদ, বড়দল ইউপির প্রশাসক আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, মহিলাবিস্তারিত…


যশোরের শার্শায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষক নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বজ্রপাতে আমির হোসেন (৪০) নামে এক কৃষক নিহত হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) দুপুর ৩ টার দিকে বৃষ্টির মধ্যে ক্ষেতে ধান জড়ো করার সময় বজ্রপাতে সে ঘটনা স্থলে নিহত হয়। নিহত আমির হোসেন শার্শা উপজেলার বেড়ী- নারায়ণপুর গ্রামের কোরমান আলীর ছেলে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান জানান, খবর শুনে বিকালে নিহত ঐ কৃষকের বাড়িতে যাওয়া হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বজ্রপাতের সময় সকলকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য পরামর্শ দেন নির্বাহী কর্মকর্তা।


সাতক্ষীরায় ৪৪ মামলা ও বহু নির্যাতনের শিকার যুবদল নেতা আইনুল ইসলাম নান্টা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা যুবদলের সর্বশেষ কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে ৪৪ টি মামলা ৯ বারে প্রায় দেড় বছর কারাভোগ করেছেন।ফলে এতে তিনি ব্যবসায়ীক ও অর্থনৈতিক ভাবে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছেন। এতো মামলার হামলার পরও তিনি দলীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি নেতাকর্মীদের রেখেছেন উজ্জীবিত। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা যুবদলের আহ্বায়ক ল প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির নিকট সিভি জমা দিয়েছেন। রাজনৈতিক জীবন: আইনুল ইসলাম নান্টা ১৯৯১ সালের ছাত্রদলের রাজনীতি দিয়ে রাজনৈতিক আঙ্গনে আসেন। দ্বায়িত্ব পালর করেছেন সাতক্ষীরাপৌর ছাত্রদলের ৩নং ওয়ার্ড শাখার সাধারন সম্পাদক,বিস্তারিত…


কলারোয়ায় বোয়ালিয়া হাইস্কুলে বিএনপি নেতা আশরাফ হোসেনকে সংবর্ধনা

কামরুল হাসান।। কলারোয়ায় বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মনোনীত বিদ্যালয়ের সভাপতি বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সংবর্ধিত আশরাফ হোসেন। সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক বদরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির পরিচিতি সভায় অভিভাবক সদস্য শরিফুল ইসলাম ও শিক্ষক প্রতিনিধি আমজাদ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবর রহমান (মেম্বর ), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদবিস্তারিত…


আইফোন ১৭ প্রো পাওয়া যাবে নতুন রঙে

৭৪১ কোটি ডলার মূল্যে (বাংলাদেশি মুদ্রায় ৮৯ হাজার ৯৬০ কোটি ২১ লাখ টাকা) ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফায়েল যুদ্ধ বিমান কিনছে ভারত। দুই দেশের সরকারি পর্যায়ে ইতোমধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের কাজও সম্পন্ন হয়েছে। সোমবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গত মাসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটিতে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবনা পেশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে অনুমোদন দেন। মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির মোট সদস্য ৭ জন। প্রসঙ্গত, ফ্রান্সের তৈরি রাফায়েল বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানেরবিস্তারিত…


অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের ১ বনদস্যু আটক

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ বনদস্যু আনারুল বাহিনীর ১ সহযোগীকে আটক করেছে কোষ্টগার্ডের সদস্যরা । আটককৃত বনদস্যুর সহযোগী হলেন কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামের বিল্লাল হোসেন (৩০)। গত রবিবার (২৭ এপ্রিল) রাত্রে সুন্দরবনের খুলনা রেঞ্জের শিবসা নদীর পশ্চিম পাড়ের মুচির দোয়ানী এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন কোষ্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম-উল হক। তিনি সংবাদ মাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুন্দরবনের শিবসা বন টহল ফাঁড়ি সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানি এলাকায় দুর্ধর্ষ বনদস্যু দল আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এমন তথ্যেরবিস্তারিত…