রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
জামায়াত আমিরের সাথে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। এক সৌজন্য বৈঠকে মিলিত হন। রোববার (২৭ এপ্রিল) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘সম্প্রতি আমিরে জামায়াতসহ আমরা ব্রাসেলস সফর করেছি। সেখানে বেলজিয়াম সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আমাদের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উন্নয়ন-অগ্রগতিসহ নানা বিষয়ে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র, নারীবিস্তারিত…
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো বাংলাদেশী ৭ যুবক
বেনাপোল প্রতিনিধি : ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৭ বাংলাদেশী যুবককে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। শনিবার (২৬ এপ্রিল ) সন্ধ্যার পরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা যুবকরা হলেন, যশোর জেলার শার্শা উপজেলার যাদবপুর গ্রামের ছুরোত আলীর ছেলে রবিউল ইসলাম, বিহ্মমনবাড়ি সদর উপজেলার নবীনগর এলাকার আব্দুল রাজার ছেলে ফয়সাল, বরিশাল জেলার কলাবাড়িয়া গ্রামের মনিন্দ্রনাথ মজুমদারের ছেলে মিন্টু বড়ই, মাদারীপুর জেলার সদর উপজেলার রাজর গ্রামের খালেক মাত্ববারের ছেলে আয়নাল মাত্ববার, শরিয়তপুর জেলার কানার বাজার উপজেলার ডাকসিনবিস্তারিত…


