কলারোয়ায় কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির বিশেষ সভা অনুষ্ঠিত

কামরুল হাসান।। কলারোয়ার ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুল ইসলাম হাবিবকে নির্বাচিত করার লক্ষ্যে এবং নিজেদের মধ্যে ঐক্য ঠিক রাখতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জরুরী বর্ধিত সভার আয়োজন করা হয়। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কেঁড়াগাছি ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বর মজিবুর রহমান। সভায় বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
  • “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
  • কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
  • বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
  • কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন