বুধবার, এপ্রিল ২৩, ২০২৫
মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বেনাপোল প্রতিনিধি : এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভুমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টার সময় শার্শা উপজেলা কলেজ অডিটোরিয়ামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অত্র কলেজর অধ্যক্ষ হাসানুজ্জামান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শওকত মেহেদী সেতু, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক আসলাম হোসেন, কলেজ পরিচালনাবিস্তারিত…
‘এক বাক্সে ভোট পাঠাতে’ সমমনা ৫ ইসলামি দলের ঐকমত্য
‘একটি বাক্সে ভোট পাঠাতে’ সমমনা পাঁচ ইসলামি রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) সমমনা দলের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সংলাপে এ বিষয়ে নেতারা একমত হন। এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। এতে নেতৃত্ব দেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে এই সংলাপ করে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের সঙ্গে আজকের সংলাপে বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ওবিস্তারিত…
বিএনপির কর্মশালায় তারেক রহমান
আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশী আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আওয়ামীলীগ বিগত ১৫/১৬ বছরে গােটা জাতিকে বিভক্ত করে রেখেছিল। আমরা জাতিকে বিভক্ত করতে চাইনা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলেমিশে থাকতে চাই। আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশী। আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। আজ বুধবার (২৩ এপ্রিল) সৈয়দপুর, নীলফামারী ও রংপুর জেলায় বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। কর্মশালার শেষ বেলায় অংশ নিয়ে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেকবিস্তারিত…
কয়রায় ঘেরের মাছ ও ফসল লুটপাটকারিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামে ঘেরের মাছ লুট ও জমি থেকে ধান কেটে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উত্তর বেদকাশি ইউনিয়নের বড়বাড়ী গ্রামের শফিকুল ইসলামের পুত্র মোঃ জহুরুল ইসলাম। গতকাল বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে উপস্থিতি হয়ে সংবাদ সম্মেললের মাধ্যমে লিখিত বক্তব্য তিনি বলেন, কযরা সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামের কালাম সরদার (৫০) সালাম সরদার (৪৫) মারুফ বিল্লাহ (২৬) মহিবুল্লাহ (২৩), মাসুমা খাতুন (৪৫),সহ অজ্ঞাত আরও ৫/৬ জন আমার মৎস্য ঘেরের মাছ লুটপাট করে নেওয়ার পাশাপাশি চাষকৃত জমির ধান কেটে নিয়েছে। এ ব্যাপারেবিস্তারিত…
কয়রায় ফিলিস্তিনের উপর ইসরায়েলী হামলার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ ফিলিস্তিনের উপর ইসরায়েলী হামলার প্রতিবাদে কয়রায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় এ উপলক্ষে কয়রা সদরে মিছিল শেষে তিনরাস্তার মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন বিএনপি নেতা জিএম রফিকুল ইসলাম, আঃ মজিদ মিস্ত্রি, মাওলানা গোলাম মোস্তফা, মোতাসিম বিল্লাহ, মোস্তাফিজুর রহমান, মহররম হোসেন, প্রভাষক আবুল কালাম আজাদ, শেখ সিরাজুল ইসলাম, নাজমুল হুদা, মাস্টার জামাল ফারুক জাফরিন, আঃ গফফার, মাসুদুর রহমান, কামরুল ইসলাম, সাইফুজ্জামান, শফিকুলবিস্তারিত…


