ঝাউডাঙ্গায় আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

এসএম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা হাজী কল্যাণ পরিষদের আয়োজনে আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সাকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে অত্র এলাকার হাজীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব প্রফেসর আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা।

এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওঃ আব্দুল বারী, আলহাজ্ব প্রফেসর আবু নওসর, আলহাজ্ব মহিউদ্দীন বাবলু, আলহাজ্ব মাওঃ আব্দুল আজিজ, আলহাজ্ব আকবর আলী, আলহাজ্ব আজহারুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ আলী, আলহাজ্ব মাওঃ আব্দুর রশীদ, আলহাজ্ব মাওঃ গোলাম রসুল, আলহাজ্ব প্রফেসর মতিউর রহমান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে প্রয়াত হাজীদের বিদেহী আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনা এবং হাজী কল্যাণ পরিষদের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ