সোমবার, এপ্রিল ২১, ২০২৫

 

সাতক্ষীরার বুধহাটায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে। হাজীডাঙ্গা গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে সাবের উদ্দিন সরদার প্রায় ২ বিঘা জমির পুকুরে মাছ চাষ করেন। সাবেরের ছেলে কবিরুল ইসলাম জানান, পুকুরটি খনন করে আমি কয়েক বছর মাছ চাষ করে আসছি। এবছর পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্প, গ্লাসকার্প, ব্লাড কার্প, ভেটকিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে কয়েক লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়েবিস্তারিত…


যুব-নেতৃত্বে জলবায়ূর ক্ষয়-ক্ষতি নিরসনে স্থানীয় বাজেটে অর্ন্তভুক্তকরণ বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি::সাতক্ষীরায় যুব-নেতৃত্বে জলবায়ূর ক্ষয়-ক্ষতি নিরসনে স্থানীয় বাজেটে অর্ন্তভুক্তকরণ বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব-নেতৃত্বে স্থানীয় বাজেটে জলবায়ূ অভিযোজন, প্রশোমন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরীতে বরাদ্দে শিরোনাম অর্ন্তভুক্ত করার বিষয়ে সরকারী কর্মকর্তা, স্থানীয় সরকার ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভায় অনুষ্ঠিত হয়। সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষবিস্তারিত…


ছাত্রদল কর্মী পারভেজ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে সৈয়দপুরে ছাত্রদলের মানববন্ধন

সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি : জুলাই আগষ্ট আন্দোলনে অকুতোভয় সৈনিক প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সৈয়দপুর সরকারি কলেজ, কামারপুকুর ডিগ্রী কলেজ, হাজারীহাট স্কুল এন্ড কলেজ, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজ, মকবুল হোসেন ট্রাস্ট বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, কিশোরগঞ্জ সরকারি কলেজে ওই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে ছাত্রবিস্তারিত…


সাতক্ষীরা পলিটেকনিক ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ :: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সাতক্ষীরা সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা পলিটেকনিকের সামনের প্রধান সড়কে পলিটেকনিক ছাত্রদলের (নির্বাচিত) আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মো: শাহেদ হাসান। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাবেক যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী জুলাইবিস্তারিত…


সাতক্ষীরার ছয়ঘরিয়ায় বজ্রপাতে নারী শ্রমিক নিহত

ডেক্স নিউজ :: সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় বজ্রপাতে নারী শ্রমিক নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরো এক নারী শ্রমিক। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত সামেত্তভান ওরফে চেড়ী(৪২) ছয়ঘরিয়া গ্রামের আনার হোসেনের স্ত্রী। আহত খুকুমনি(৩৫) একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। স্থানীয় গ্রাম পুলিশ অনাথ বলেন, সামেত্তভান ও খুকুমনি শ্রমিক হিসেবে কাজ করেন। আজ সকালে কুশখালী কাকমারীর বিলে ধান বহনের জন্য যান ওই দুজন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই সামেতভান ওরফে চেরী নিহত হন। আহত হন খুকুমনি। খুকুমনিকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারেরবিস্তারিত…


কয়রায় পরিবেশ ও বন সু রক্ষায় কমিউনিটি কনসালটেশন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ পরিবেশ ও বন সু রক্ষায় স্থানীয়দের সচেতনতা করতে কমিউনিটি পর্যায় কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২১ এপ্রিল) বেলা ১১ টায় কাশিয়াবাদ স্টেশনের সিএমসির কার্যালয়ে এই কনসালটেশন অনুষ্ঠিত হয়। এটির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। সহযোগিতা করেন অক্সফ্যাম বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড। ব্লু ইকোনোমেকি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেন্ট ফর ক্লাইমেন্ট জাস্টিস প্রকল্প সম্পর্কে আলোচনায় বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, প্রগ্রাম সমন্বয়কারী এ এম এম মামুন, কাশিয়াবাদ স্টেশনের বন প্রহরী মোঃ হারুন অর রশিদ, সিএমসির কোষাধ্যক্ষ মোঃ রিয়াছাদ আলী,বিস্তারিত…


মানবতাবিরোধী অপরাধ

জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হবে মঙ্গলবার। সোমবার (২১ এপ্রিল) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, আইনজীবী শিশির মনির। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্ব্বেোচ আদালত। একইসঙ্গে আগামী দুই সপ্তাহেরবিস্তারিত…


সারাদেশে বজ্রসহ কালবৈশাখী ঝড়ের আভাস, নিরাপদে থাকার পরামর্শ

ডেস্ক নিউজ :: রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ (২১ এপ্রিল) দুপুর ৩টার মধ্যে বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়ে কৃষি কাজ করতে যাওয়া থেকে বিরত থাকা ও অনিরাপদ জায়গায় অবস্থান না করতে পরামর্শ দেওয়া হয়েছে। এদিন ঢাকা শহরের উত্তর-পূর্ব দিক ও পূর্ব দিকের উপজেলাগুলোর (ধামরাই, উত্তরা, গুলশান, বনানী, ডেমরা) ওপরে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নাগরিকদের যথাযথ ব্যবস্থা নিয়ে ঘর থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। এক ফেসবুক পোস্টে আবহাওয়ার পূর্বাভাসবিস্তারিত…