কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটি সভা

কামরুল হাসান।। কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় ফিল্ড অর্গানাইজার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামার আল মামুন এর সঞ্চালনায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভার মুল প্রবন্ধ আলোচনা করেন এমআরএসসি কোঅর্ডিনেটর, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামার হুমায়ূন রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া লাইলা। এসময় অনুষ্ঠানে ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদ মানব পাচার প্রতিরোধ কমিটির আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা সফিকুল ইসলাম। কেরালকাতা ইউনিয়ন পরিষদ এবং মানব পাচার প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আওতাধীন ”Combating Human Trafficking through Strengthening 4Ps” প্রকল্পের সকল কার্যক্রম সম্পর্কে উক্ত কমিটিকে অবহিত করা হয়। কেরালকাতা ইউনিয়ন পরিষদ মানব পাচার প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক উক্ত কমিটি মানব পাচার প্রতিরোধে কাজ করার পাশাপাশি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আওতাধীন ” প্রকল্পের সকল কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল প্রকার সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।






সম্পর্কিত সংবাদ

  • বেত্রবতী হাইস্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও এঁর মতবিনিময়
  • কলারোয়ায় পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ কাজের উদ্বোধন
  • কলারোয়ায় নানা অনিয়মের কারনে ক্লিনিকসহ ৫টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • কলারোয়ায় নবাগত ইউএনওর সাথে পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের শুভেচ্ছা বিনিময়
  • কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময় সভা
  • কলারোয়া সীমান্ত ২৩ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার
  • কলারোয়ায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা ও সতর্কীকরণ