বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫

 

পুরুষদের ধারনা, নারীদের অগ্রসরে প্রয়োজন পুরুষদের সহযোগিতা

পরিতোষ কুমার বৈদ্য::শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি::সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে ১৯৭২ সাল থেকে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর ও কৈখালী ইউনিয়নে কাজ করছে। ২৪ এপ্রিল সকাল ৯:০০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের স্বামীদের নিয়ে ২য় ব্যাচে ১ দিন ব্যাপী পুরুষ সংবেদনশীল কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সিসিডিবি এর কমিউনিকেশন সমন্বয়কারী প্রবীর কুমার দাস, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের সদস্যদের স্বামীরা। মোঃ নাঈম হোসেন বলেন, এমন একটিবিস্তারিত…


আশাশুনিতে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা।। কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পার্টনার প্রোগ্রামের মাধ্যমে ডি এল আই-১(DLI) এর আওতায় উত্তম কৃষি চর্চা (GPA) বাস্তবায়নের জন্য কৃষক পর্যায়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা(GAP) সার্টিফিকেশন এর উপর এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে ও দ্যা ওয়ার্ল্ড ব্যাংক ও ইফাদ এর অর্থায়নে দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ। প্রশিক্ষণ প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। এ সময় এসবিস্তারিত…


সাতক্ষীরায় শিল্পী কবির বিন সামাদের মাহফিলে বাধা, অকথ্য ভাষায় গালি

ডেস্ক নিউজ :: প্রখ্যাত ইসলামী সঙ্গীত শিল্পী কবির বিন সামাদের সাতক্ষীরার আলিপুর চেক পোস্ট এলাকার একটি মাহফিলে বাধা দিয়েছে ও অকথ্য ভাষায় গালি-গালাজ করেছেন আলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র বহিস্কৃত নেতা আব্দুর রউফ। বুধবার (২৩ এপ্রিল) রাত ১১ টার দিকে সাতক্ষীরা সদরের আলীপুর চেক পোষ্ট এলাকায় এ ঘটনা ঘটে। মাহফিলে চেয়ারম্যান আব্দুর রউফ কবির বিন সামাদকে উদ্দেশ্য করে কিছু প্রশ্ন করে। তার প্রশ্নটা ছিল ইউটিউব দেখে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ ইউটিউবে অনেক কিছুই আসে। তিনি কবির বিন সামাদকে প্রশ্ন করার নামে তাকে অপমানিত ও তাকে ভার্সনা করেন। তার প্রশ্নটাবিস্তারিত…