রবিবার, এপ্রিল ২০, ২০২৫

 

ইসরায়েলি অভিনেত্রীর সিনেমা নিষিদ্ধ

মুক্তি পেয়েছে হলিউড চলচ্চিত্র ‘স্নো হোয়াইট’। ক্লাসিক রূপকথা অবলম্বনে নির্মিত ডিজনির নতুন ছবি ২১ মার্চ মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে চলচ্চিত্রটি ভালোই ব্যবসা করছে। ইতিমধ্যে বিশ্বের বেশকিছু দেশে মুক্তি পেলেও মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সিনেমায় অভিনয় করেছেন ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত। ছবিতে ইসরায়েলি অভিনেত্রী থাকায় লেবাননের চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে ছবিটি প্রদর্শন নিষিদ্ধ করার পরামর্শ দেওয়া হয়। তাদের পরামর্শের প্রেক্ষিতে ২৭০ মিলিয়ন ডলার বাজেটের ‘স্নো হোয়াইট’ সিনেমা মুক্তিতে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার। ফিলিস্তিনে ইসরায়েল সেনাবাহিনীর হামলার কারণে এ সিদ্ধান্তবিস্তারিত…


বিডিএফ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় 

মুহাম্মদ হাফিজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর চলমান গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বিডিএফ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিডিএফ প্রেস ক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ধুলিহর প্রতিনিধি ও বিডিএফ প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহাদাত হোসেন বাবু। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা জামায়াতের নায়েবে মাস্টার হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক সহিদুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, ও ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীরবিস্তারিত…


সৈয়দপুরে দুইজন প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের দুইজন প্রধান শিক্ষককে অবসর ও বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকালে সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামে পক্ষ থেকে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের আল-ফারুক একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বানুকে বদলিজনিত এবং সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মহসিন আলীকে অবসরজনিত সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ,বিস্তারিত…


শতাধিক ইসরায়েলি গোয়েন্দা নিয়োগ দিয়েছে মেটা

হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মালিক মেটা এখন দখলদার ইসরায়েলি শাসকগোষ্ঠীর সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের নিয়োগ দিচ্ছে। তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে শত্রুতামূলক নীতিতে সরাসরি অংশগ্রহণ করছে। একজন আমেরিকার বিশ্লেষক মেটা কোম্পানি এবং ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের এ তথ্য প্রকাশ করেছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার মতে, আমেরিকান লেখক এবং বিশ্লেষক নেট বেয়ারের “ডু নট প্যানিক” ব্লগে প্রকাশিত এবং তারপর গ্রেজোন গবেষণা ডাটাবেস দ্বারা পুনঃপ্রকাশিত একটি নতুন প্রতিবেদনে ইসরায়েলের সঙ্গে মেটার গভীর সম্পর্কের আরও বিভিন্ন দিক প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে, ১০০ জনেরও বেশি সাবেক ইসরাইলি সেনা কর্মকর্তা এবং গুপ্তচরবিস্তারিত…


শ্যামনগরে পুকুর থেকে বস্তাভর্তি হাসুয়া উদ্ধার

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর গ্রামের সাবের মিস্ত্রির বাড়ি সংলগ্ন পুকুর থেকে ৩৪টি হাসুয়া উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। রবিবার সকাল ১১ টায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সাবের মিস্ত্রির বাড়ি সংলগ্ন পুকুরে অভিযান চালিয়ে হাসুয়াগুলো উদ্ধার হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুর থেকে বস্তাভর্তি ৩৪পিস দেশিয় অস্ত্র হাসুয়া উদ্ধার করা হয়। পরিত্যক্ত ঐ পুকুরে হাসুয়াগুলো কে বা কারা রেখেছিল সে তথ্য উদঘাটনের অনুসন্ধান চলছে। জানতে পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাবিস্তারিত…


জুটি বাঁধছেন রোহিত-যীশু

টলিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত বলিউডেও নজর কেড়েছেন। সেই সঙ্গে তার অভিনয় দক্ষতায় প্রশংসা কুড়িয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। দীর্ঘ অভিনয় জীবনে কাজ করেছেন প্রখ্যাত পরিচালকের সঙ্গে। বাংলা নতুন বছরের প্রথম দিন যীশু ও সৌরভ সেন ঘোষণা করেছিলেন নতুন প্রযোজনা সংস্থার ‘হোয়াই সো সিরিয়াস’-এর নাম। ইতিমধ্যে এ প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন পরিচালক মহেশ ভাটও। শুধু বাংলা নয়, এই প্রযোজনা সংস্থা কাজ করবে সর্বভারতীয় স্তরেও। জানা গেছে পরিচালক রোহিত শেঠির সঙ্গে হাত মেলাচ্ছেন যীশু। বলিউড পরিচলাকের প্রযোজনা সংস্থা ‘রোহিত শেঠি পিকচার্স’-এর সঙ্গে যুক্ত হতে চলেছে যীশুর নাম। এমনই ইঙ্গিত দিলেন অভিনেতা।বিস্তারিত…


যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৪ আরোহীর সবাই নিহত

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির চার আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। কোলস কাউন্টির করোনার এড শ্নিয়ার্স বলেছেন, নিহতদের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ ছিলেন। তবে তাদের আত্মীয়স্বজনের কাছ থেকে তথ্য না পাওয়া পর্যন্ত তিনি আরও বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারেননি। জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড ই-মেইলের মাধ্যমে জানিয়েছে, সেসনা সি১৮০জি বিমানটি স্থানীয় সময় সকাল ১০টার কিছুক্ষণ পরেই ট্রিলার কাছে বিধ্বস্ত হয়। প্রাথমিক তথ্যে দেখা গেছে, এটি বৈদ্যুতিক তারে আঘাত করেছে।বিস্তারিত…


জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান

স্বাধীনতার পর এবারই জামায়াতে ইসলামী স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান।। স্বাধীনতার ৫৪ বছর পর এবারই জামায়াতে ইসলামী মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছে। ১৯৭১ সালের পরে গত ৫ আগষ্ট থেকে বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলামী তাদের আদর্শকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে পারছে। আগে কখনো সরকারি দলের সাথে,কখনো বিরোধী দলে সাথে জোট বেঁধে কাজ করলেও স্বাধীন স্বত্বা নিয়ে কাজ করতে পারিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিগত বছর গুলো স্বৈরশাসকের হাতে সর্বোচ্চ নির্যাতন ও নিপীড়নের শিকার হলেও নীতি-নৈতিকতার সাথে আপোষ করেনি। রবিবার দুপুর ১২ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ ২০২৫ উপলক্ষে আশাশুনি জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে উপজেলায় কর্মরতবিস্তারিত…


কয়রায় রেকর্ডীয় সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার ৪নং কয়রা গ্রামে রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগে ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২০ এপ্রিল) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন ৪নং কয়রা গ্রামের আনছার ঢালীর পুত্র রইজ উদ্দিন ঢালী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন কয়রা সদর ইউনিয়নের ৪নং কয়রা গ্রামে আমি দির্ঘদিন শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে আসছি। সম্প্রতি আমার রেকডিয় জমিতে আমার প্রতিবেশি মুন্নী গংরা জোর পূর্বক কিছু অংশ দখলের করে নিয়েছে। এমনকি আরও দখল করার চেষ্টাবিস্তারিত…


শার্শায় ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক আটক : নগদ টাকা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় রাতের আঁধারে পান ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও ছিনতাইয়ের সময় ব্যবহৃত হাঁসুয়া ও ছুরি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আটক সবুজ হোসেন (২৮) উপজেলার গোড়পাড়া গ্রামের সর্দারপাড়ার মৃত মকছেদ আলীর ছেলে ও টিটু মিয়া (২৩) একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। ওসি বলেন, গোঁড়পাড়া বাজারের পান ব্যবসায়ী তবিবর রহমান শনিবার রাতে দোকান বন্ধ করে নগদ টাকাবিস্তারিত…