শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষণ প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে গনশুনানী
কয়রা(খুলন)প্রতিনিধিঃ উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষণ প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে গনশুনানী অনু্ষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় ৩নং কয়রা প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে এই গনশুনানি অনুষ্ঠিত হয়। কয়রা কপোতাক্ষ কলেজের অবসার প্রাপ্ত অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর দি সুন্দরবনের টিম লিডার নিরাপদ মুন্ডার সঞ্চলনায় গনশুনানিতে আলোচনায় বক্তৃতা করেন সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, রুপান্তরের অনুপ রায়, যুব ফোরামের সদস্য মহিনুর রহমান, ফরহাদ হোসেন, খাদিজা সুলতানা সাথী, স্থানীয় অধিবাসী আব্দুসবিস্তারিত…
২০২৫ সালে বিশ্বব্যাপী স্মার্টফোনের সরবরাহ ১.৫% বৃদ্ধি, শীর্ষে স্যামসাং
[ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫] ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি) ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকারের প্রাথমিক তথ্য অনুসারে, বিশ্বব্যাপী স্মার্টফোন উৎপাদকদের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে স্যামসাং। উল্লেখ্য, বিশ্বের ১০০ টিরও বেশি দেশের শত শত প্রযুক্তি বাজারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিভিন্ন বাজারের আকার, ভেন্ডর সংক্রান্ত তথ্য এবং প্রযুক্তি বিষয়ক পূর্বাভাস দিয়ে থাকে আইডিসি ট্র্যাকার। বিশ্বব্যাপী চলমান বেশ কিছু দ্বন্দ্ব স্মার্টফোন বাজারের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে, বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও সংকট উত্তরণে স্মার্টফোন উৎপাদকরা ভূমিকা রাখছে। ফলে, এ বছরের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি (স্মার্টফোন সরবরাহ বিবেচনায়) অর্জন করেছে স্মার্টফোন উৎপাদকরা। ২০২৫ সালের প্রথম প্রান্তিকেবিস্তারিত…
কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৩ কেজি রূপা উদ্ধার
কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২ কেজি ৯৭৫ গ্রাম ওজনের রূপা উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল ১২ কেজি ৯৭৫ গ্রাম ভারতীয় রূপা আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবি এর মধ্যবর্তী স্থান হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়ার সীমান্তবর্তী উত্তর ভাদিয়ালি নামক স্থান হতেবিস্তারিত…
ঝাউডাঙ্গা প্রেসক্লাবের কমিটি গঠন
ডেস্ক নিউজ :: সাতক্ষীরা সদর উপজেলাধীন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল সদস্যের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দৃষ্টিপাত এর ঝাউডাঙ্গা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি দৈনিক সাতক্ষীরা প্রতিদিনের স্টাফ রিপোর্টার জি.এম আবুল হোসাইন, সাধারণ সম্পাদক দৈনিক যুগের বার্তা’র ঝাউডাঙ্গা প্রতিনিধি ডা. আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার মোমিনুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো. কামরুজ্জামান, অর্থ সম্পাদক দৈনিকবিস্তারিত…
আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবির অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে দাওয়াতী গণসংযোগ-২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ এপ্রিল) সকাল ১০ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষার শিবির অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি প্রভাষক শাহজাহান হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী বোরহান উদ্দিন’র সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউ পি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার,মাওলানা নূরুল আবছার মুর্তাজা ও মাওলানা আনওয়ারুল হক। অন্যদের মধ্যেবিস্তারিত…
বিদেশি শক্তি নয়, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ। ভারত, আমেরিকা বা চীন নয়। শনিবার দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করি। তবে দেশের স্বার্থ এবং গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মির্জা ফখরুল বলেন, নিজেদের মধ্যে মতভেদ থাকলেও দেশের স্বার্থে ১৯৭১ সালে যেমন সবাই এক হয়েছিল, তেমনি ২০২৪ সালেও জনগণ এক হয়ে আন্দোলন করছে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই, আর এটি কাউকে চাপিয়ে দেওয়ার বিষয় নয়।
সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
শাহ জাহান আলী মিটন :: সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সমাজের ব্যানারে শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মাছরাঙা টিভি ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল এর সভাপতিত্বে মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি বেলাল হোসেন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি রঘুনাথ খাঁ, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকর, আনন্দ টিভির জেলা প্রতিনিধিবিস্তারিত…
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিন। ২০২৫ সালের জন্য এ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার নাম রয়েছে ‘নেতা’ ক্যাটাগরিতে। আর এই একই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্কের নাম। প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পাওয়া ড. ইউনূসকে নিয়ে টাইম ম্যাগাজিনকে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে গত বছর বাংলাদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর, একজনবিস্তারিত…


