খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট উন্নয়ন কমিটির স্মারকলিপি

সংবাদ বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানসম্পন্ন যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানে রূপন্তরের দাবি

আজ ৩১ আগস্ট রবিবার বিকাল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে খুলনা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানসম্পন্ন যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানে রূপন্তরের দাবিতে মত বিনিময়সহ ৮দফা দাবিতে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করেন উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান এর নেতৃত্বে উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ। মতবিনিময় কালে উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ বলেন খুলনার মানুষের গৌরবজ্জল আন্দোলনের স্বাক্ষী খুলনা বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগমে গৌরবের সাথে ভূমিকা পালন করে চলেছে। বর্তমানে জায়গা সংকট, আবাসন সংকট, অপ্রতুল গবেষণা, খেলার মাঠসহ নানা সংকটে বিশ্ববিদ্যালয়টি কাংখিত সেবা দিতে পারছে না। নেতৃবৃন্দ আরও বলেন ১৯৮৭ সালের ৪ জানুয়ারি সরকারি গেজেটে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রতিষ্ঠার সিদ্ধান্ত ঘোষিত হয়। এরপর ১৯৯১ সালের ২৫ নভেম্বর ৪টি ডিসিপ্লিনে মাত্র ৮০ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে এখানে ২৯টি ডিসিপ্লিনে পড়াশোনা করছে প্রায় ৮ হাজার শিক্ষার্থী। তবে এখনও নেই পর্যাপ্ত আবাসন সুবিধা, নেই গবেষণার জন্য পর্যাপ্ত ক্ষেত্র এছাড়াও নানাবিধ সমস্যা বিদ্যমান। খুলনাবাসির কাঙ্খিত প্রত্যাশা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে যথেষ্ট পরিমান ডিসিপ্লিন ও সাবজেক্ট নেই। নেতৃবৃন্দ বলেন ১৯৮৯ সালের ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ও প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব নেন প্রফেসর ড. গোলাম রহমান। তার উদ্যোগেই তৈরি হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহাপরিকল্পনা। পরিকল্পনায় গল্লামারী মৎস্য খামার ও গল্লামারী লিনিয়ার পার্ক অধিগ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের পেছনের প্রায় ২০৩ একর জমি অধিগ্রহণের প্রস্তাব ছিল। কিন্তু পরবর্তী সময়ে সেই প্রস্তাব আর আলোর মুখ দেখেনি। উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করে বলেন উপাচার্য তাঁর দায়িত্বকালীন সময়ের মধ্যে বিদ্যাপিঠটিকে খুলনার জনমানুষের আকাঙ্খা অনুযায়ী গড়ে তুলবেন। উপাচার্য উন্নয়ন কমিটির নেতৃবৃন্দের বক্তব্য ধৈর্য্য সহকারে শোনেন এবং তিনি তাঁর বক্তব্যে বলেন আমি এই বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্নে একজন শিক্ষক হিসাবে যোগদান করে ধাপে ধাপে বিভিন্ন পদে পদোন্নতি পেয়ে বর্তমান পদে অধিষ্ঠিত হয়েছি। আমি উপাচার্য পদে থাকাকালীন পর্যন্ত আমার উপর অর্পিত দায়িত্ব সমূহ যাতে সুষ্ঠভাবে পালন করতে পারি তার জন্য খুলনাবাসিসহ সকলের সহযোগিতা কামনা করি। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভা শেষে উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পিত উন্নয়নে ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপাচার্যের নিকট হস্তান্তর করেন। দাবি সমূহ নিম্নরূপ: *খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মৎস্য বীজ উৎপাদন খামারটি যাতে অবিলম্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন হয় সেব্যপারে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। *ময়ূর নদী সংলগ্ন কেসিসির লিনিয়ার পার্কটি খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহন করবেন। *খুলনা বিশ্ববিদ্যালয়কে কেসিসির সীমানায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। *খুলনা বিশ্ববিদ্যালয়ে যুগপোযোগী আধুনিক আন্তর্জার্তিক মানসম্পন্ন সাবজেক্ট সমূহ খোলার ব্যবস্থা গ্রহন করবেন। *খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসিক সংকট নিরসনের জন্য নতুন হল নির্মাণ করার যথাযথ পদক্ষেপ গ্রহন করবেন। *বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে কেন্দ্র করে উপকুলসহ এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে বেশি বেশি গবেষণার ক্ষেত্র তৈরী করার পদক্ষেপ গ্রহন করবেন। *গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধসহ সংলগ্ন জায়গাটি বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার ব্যবস্থা করবেন। *খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে যাতে অধিক পরিমাণ অর্থ বরাদ্দ হয় সে ব্যাপারে আপনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

মত বিনিময় সভা ও স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ উপাচার্য প্রফেসর ড. হারুণ অর রশীদ খান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত, ট্রেজারার প্রফেসর ড. নুরুন্নবী, ডিন-আইন স্কুল-প্রফেসর মাহমুদুল হাসান, উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সহ-সভাপতি সাংবাদিক অধ্যাপক মোঃ আবুল বাসার, অধ্যক্ষ রেহানা আক্তার, মিজানুর রহমান বাবু, মোঃ খলিলুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, মহিলা সম্পাদিকা প্রফেসর সেলিনা বুলবুল, খুবি উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহম্মেদ, খুবি উপ-রেজিস্ট্রার শেখ আরিফ নেওয়াজ, খুবি পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শারাফাত আলী দুলু, সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, সমাজ কল্যাণ সম্পাদক সফিকুর রহমান, মোর্শেদ উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, ক্রিড়া সম্পাদক জি এম রেজাউল ইসলাম, আবু আল মিরাজ প্রমুখ।

(বার্তা প্রেরক
শেখ আশরাফ উজ জামান
সভাপতি
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি)






সম্পর্কিত সংবাদ

  • কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
  • বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
  • খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩
  • খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার
  • নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু