বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান

সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) বিকালে সাতক্ষীরা নিউমার্কেটস্থ দলীয় কার্যালয়ে,“ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ৫ বছর” পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদ।
আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ তবিবুর রহমান।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও সাবেক ভিপি নুরুল হক নুর সহ সকল নেতাকর্মীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রার্থী মোঃ হাসানুর রহমান হাসান, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আজিবর রহমান, সহ-সভাপতি আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, জেলা পেশাজীবি পরিষদের সভাপতি মোঃ হাফিজুর রহমান,
ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ সারাফাত হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আমিনুর আদনান।
এ সময় বক্তারা বলেন, “যুব অধিকার পরিষদ একটি গণতান্ত্রিক, ন্যায়ের পক্ষে, বৈষম্যবিরোধী সংগঠন হিসেবে পাঁচ বছর ধরে দেশের তরুণ সমাজের কথা বলে যাচ্ছে।”
তাঁরা আগামীতেও দেশের সকল অন্যায়ের বিরুদ্ধে সাংগঠনিকভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত