কয়রায় মুন্ডা শিশুরা আনন্দে মেতে উঠছিল রঙিন উৎসবে

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় মুন্ডা শিশুরা কিছুক্ষনের জন্য আনন্দ মেতে উঠছিল রঙিন উৎসবে। শিশুরা আনন্দ হারিয়ে যায়, চিত্র বিনোদন, গ্রামীন খেলাধুলা আর মন মাতানো গান আর গল্পে। এমনই এক অনুষ্ঠানের আয়োজন করে আমরা বন্ধু ইয়ুর্থ সংগঠন। তাদের সংগঠনের দশম বছর পুর্তি উপলক্ষে এই গ্রামীন শিশুদের নিয়ে এই আয়োজন। রবিবার ( ৩১ আগস্ট) বিকাল ৩ টায় ৬নং কয়রা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই রঙিন উৎসব অনুষ্ঠিত হয়। এতেতার সার্বিক সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন আইসিডি। এ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিকরণকালে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ তরিকুল ইসলাম তুষার, আইসিডির উপদেষ্টা মাওলানা মোস্তাফিজুর রহমান, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, আমরা বন্ধু ইয়ুর্থ সংগঠনের কয়রার টিম লিডার সাংবাদিক মোঃ ফরহাদ হোসেন, আইসিডির সদস্য আতিকুজ্জামান আশিক,বাদশা, সুব্রত মুন্ডা, সঞ্জয় বাইন প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ