কয়রায় ক্ষুদ্র-নৃগোষ্টিদের মাঝে বাইসাইকেল বিতরন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র-নৃগোষ্টীদের জীবন মান উন্নয়নে আদিবাসি সন্তানদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ মে) দুপুর সাড়ে ১২ টায উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, ইউএনও অফিসের সিএ মোঃ নাজমুল হুদা, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, আদিবাসী নেতা বলয় কৃঞ্চ মুন্ডা প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে রবিবার (১৬বিস্তারিত…
ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
প্রেস বিজ্ঞপ্তি খুলনা, ১৩ আগস্ট: ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’বিস্তারিত…


