কয়রায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও জেজেএসের সমন্বয়কারী আঃ মালেকের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রেজাউল করিম, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, পাউবোর সেকশান অফিসার মোঃ মসিউল আবেদিন, উপজেলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,কয়রা সরকারি মহিলা কলেজেের প্রভাষক মোঃ জহুরুল হক, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম,জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা অশোক কুমার রায়,ইউপি সচিব ইকবাল হোসেন, এনজিও প্রতিনিধি মোঃ শাহিনুর হাসান, জেজেএসের মহিমা আক্তার, সিপিপি সদস্য মনিরা খাতুন প্রমুখ। সভায় দুর্যোগের আগাম প্রস্তুতি, দুর্যোগ কালিন সময় করনীয় বিষয় সহ দুর্যোগের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না