কলারোয়ায় আর্সেনিক ঝুঁকি মুক্ত ইউনিয়ন ঘোষণা

কামরুল হাসান :: কলারোয়ায় জিওবি ইউনিসেফ প্রকল্পের আর্সেনিক ঝুঁকি নিরসণে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের ইউনিয়ন ফেইজ আউট মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং এনভায়রনমেন্ট এন্ড পপুলেশন রিসার্চ সেন্টার (ইপিআরসির) আয়োজনে ২বছর মেয়াদি প্রকল্পের সার্বিক আলোচনা সভা শেষ হয়।
ফেইজ আউট-মিটিং সভায় (ইপিআরসি )এরিয়া ম্যানেজার আহসান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী ইঞ্জিনিয়ার মুনিরুজ্জামান, ইপিআরসি প্রোগ্রাম পরিচালক তোফায়েল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন ইপিআরসি প্রকল্প মনিটারিং অফিসার (ঢাকা) আবু জাহিদ শিপন, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা, কুশোডাঙ্গা প্যানেল চেয়ারম্যান আহসান হাবীবসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, ইউপি সদস্যবৃন্দ। সভায় ৪ টি ইউনিয়নের মধ্যে কুশোডাংগাকে আর্সেনিক মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয় এবং সনদ দেওয়া হয়।
এছাড়া নিরাপদ পানি ব্যবহার, উন্নত স্যানিটেশন, স্বাস্থ্যবিধি অনুশীলন বিবিধ বিষয়ে পরিকল্পনা সভা ও উন্মুক্ত আলোচনা করা হয়েছে। সবশেষে প্রকল্পের সাথে যুক্ত সদস্যদের কাজের দক্ষতায় আর্সেনিক মুক্ত ঘোষণায় সার্টিফিকেট ও ক্রেষ্ট পুরষ্কার প্রদান করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় পুলিশি অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেফতার ১
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
  • “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
  • কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
  • বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
  • কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের