কলারোয়া ভিলেজ ডক্টরস ফোরামের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

কামরুল হাসান :: কলারোয়া ভিলেজ ডক্টরস ফোরাম (ভিডিএফ) এর প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটোরিয়ামে কলারোয়া পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যক্ষ মো. আশফাকুর রহমান বিপু এঁর সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক মশিউল আজমের সঞ্চালনায় ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অধ্যক্ষ ডা. আব্দুল বারিক এর আহ্বানে এ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা ওসমান গনী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, সাতক্ষীরা জেলা ভিলেজ ডক্টরস ফোরামের সভাপতি ডা. আফতাব হোসেন। আই.বি.ডব্লিউ.এফ এর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মো. মহিউদ্দিন মাহমুদ।
এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর তারবিয়াত সেক্রেটারি, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহ. প্রধান শিক্ষক আব্দুর রকিব, কলারোয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মহিদুর রহমান, জালালাবাদ মহিলা দাখিল মাদরাসার সুপার ডা. আব্দুস সাত্তার, কলারোয়া হোমিও হল এর স্বত্ত্বাধিকারী ডা. আসাদুজ্জামান ফারুকী, ডা. আফসার উদ্দিন, ডা. শফিকুল ইসলাম, ডা. হাফিজুর রহমান আজাদী, ডা. সুলতান ইবনে মুনির, ডা. আব্দুর রশিদ, ডা. মাওলানা আবু জাফর, ডা. মিরাজ উদ্দিন, শেখ কামরুল ইসলাম প্রমুখ।
প্রীতি সমাবেশ শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অধ্যক্ষ ডা. আব্দুল বারিককে সভাপতি এবং আজিজ হোমিও এর স্বত্ত্বাধিকারী ডা. আব্দুর রশিদকে সেক্রেটারি করে ১৯ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
  • বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
  • কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
  • কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
  • কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু
  • ছাত্রদল নেতা আবিরকে সংবর্ধনা প্রদান
  • কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন