কলারোয়ার সরসকাটি হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত আলীর স্ত্রী বিয়োগ
কামরুল হাসান।। কলারোয়ার সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শওকত আলীর সহধর্মিণী ফিরোজা খাতুন (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ি উপজেলার যুগিখালী ইউনিয়নের তরুলিয়া গ্রামে মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার জুম্মা নামাজের পর মরহুমার নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা ওসমান গনি।
জানাজায় অংশ নেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা-১ তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, মরহুমার স্বামী মাস্টার শওকত আলী, বড় জামাতা শোভাশুনি কলেজের অধ্যক্ষ সেলিম হোসেন, একমাত্র ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান, যুগিখালী ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান মোল্যা, বিএনপি নেতা আব্দুল আলিম, সহকারী অধ্যাপক আমিনুর রহমান, যুবদল নেতা প্রভাষক সালাউদ্দীন পারভেজ, আ. মাজেদ মোড়ল, এসএম আব্দুল করিম, মাস্টার আসাদুজ্জামান, আনছার হোসেন, কৃষকদল নেতা মনিরুজ্জামান, দবীরউদ্দীন, শফিকুল ইসলাম, সোহাগ হোসেন, মাহফুজার মোল্যা, সাবেক চেয়ারম্যান অজিয়ার রহমান, মাওলানা হোসেন আলী, আনিছুর রহমান, মোশাররফ হোসেন প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয়বিস্তারিত…
“হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
কামরুল হাসান।। কলারোয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাবিস্তারিত…


