কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ওষুধ, শাড়ি, বোরকা ও পেঁয়াজ উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২২ মে) ঝাউডাঙ্গা বিশেষ বিওপি এবং কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, হিজলদি, সুলতানপুর ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ঝাউডাঙ্গা বিশেষ বিওপির সদস্যরা অভিযান চালিয়ে কলারোয়া পৌরসভাধীন গোপিনাথপুর নামক স্থান থেকে ৭০ হাজার ভারতীয় ওষুধ উদ্ধার করেছেন। কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী ভাদিয়ালি থেকে ৪৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা উদ্ধার করেন। অপরদিকে হিজলদি বিওপির সদস্যরা সীমান্তের বড়ালি ও আমবাগান থেকে ৭২ হাজার ৪শ টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও পেঁয়াজ উদ্ধার করেন। একই দিনে চান্দুড়িয়া বিওপির সদস্যরা গোয়ালপাড়া ও কাদপুর নামক স্থান থেকে ৫২ হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। এছাড়া সুলতানপুর বিওপির সদস্যরা সীমান্তের সুলতানপুর থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত বৃহস্পতিবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীর সংবর্ধনা
  • নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে দুপ্রক নেতাদের সৌজন্য সাক্ষাৎ
  • কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক সঞ্জুর সুস্থতা কামনা
  • গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত
  • কলারোয়ায় বিপুল খাদ্য উৎপাদনে যাত্রা শুরু করলো সেভেন স্টার ফিস ফিড মিল
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ তিনটি সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেলের ৮ম মৃত্যুবার্ষিকী শনিবার
  • কলারোয়ার কুশোডাঙ্গায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত