কলারোয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
কামরুল হাসান।। কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের বাঁটরা মাধ্যমিক বিদ্যালয় ময়দানে শুরু হলো তিন দিনব্যাপী বৈশাখী মেলা। শুক্রবার বিকালে মেলার উদ্বোধন করেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিএনপি নেতা আব্দুর রহিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, কলারোয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, ইউপি সদস্য মশিয়ার রহমান, ব্যবসায়ী ইউনুস আলী, আব্দুস সালাম মধু, ছাত্রনেতা আসাদুজ্জামান, ফায়সাল হোসেন, আবু রায়হান প্রমূখ।
উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
সম্পর্কিত সংবাদ
কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
কামরুল হাসান।।সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেবিস্তারিত…
কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
কামরুল হাসান।। কলারোয়ায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন সরকারি পুকুর ও জলাশয়ে মাছেরবিস্তারিত…


