কয়রায় আদিবাসী মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের মাঝে শীত বস্ত্র বিতরন

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে  ও৷ জাতীয় আদিবাসী পরিষদ এবং  পরিত্রানের সহযোগিতায় আদিবাসী মুন্ডা ও মাহাতো পরিবারের সদস্যদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) বেলা ১১ টায় উত্তর বেদকাশি বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই শীত বস্ত্র বিতরন করা হয়। শীত বস্ত্র বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন  বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরদার মতিয়ার রহমান, প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির, খুলনা জেলা জাতীয়  আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, পরিত্রানের প্রজেক্ট  অফিসার মোঃ আলাউদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, নারী নেত্রী ফাল্গুনী মন্ডল প্রমুখ।





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
  • বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক