আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের টিম ক্লাস অনুষ্ঠিত

এম,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক টিম ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলা আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ টিম ক্লাস অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি প্রভাষক শাহজাহান আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী ডাঃ বোরহান উদ্দিনের সঞ্চালনায় টিম ক্লাসে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফফার। প্রধান অতিথি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সার্বক্ষণিক শ্রমিকদের পাশে থাকা এবং প্রত্যেক শ্রমিকের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও শ্রমিক কল্যাণ উপদেষ্টা মাওলানা নুরুল আফসার মুর্তজা।অন্যদের মধ্যে উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খাঁন,প্রাক্তন মেম্বার খোরশেদ আলম,হযরত আলী, আবারুল ইসলাম,আইয়ুব রসুল,মইনুর হোসেন,তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।টিম ক্লাসে উপজেলার ১১ ইউনিয়নের পুরুষ ও মহিলা সভাপতি/সভানেত্রী ও সম্পাদক/ সম্পাদিকা গন উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন
  • বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল
  • আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৮
  • বুধহাটা খেয়াঘাটে ওয়াপদা বাঁধ রক্ষায় জিও ব্যাগ আসলেও নওয়াপাড়া বাঁধ অরক্ষিত
  • আশাশুনিতে দুর্যোগের সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা
  • কুড়িকাহুনিয়া-শ্রীপুরে ভিটেমাটি ফেরাতে নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ উপকূলবাসীর দাবি
  • আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও