সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই  দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত


সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে শহরের পুরাতন বাবুপাড়াস্থ  শিক্ষা প্রতিষ্ঠানটির চত্বরে ওই উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়।
উৎসব উপলক্ষে অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের পাঁচটি গ্রুপে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে : বিজয়ী হয়েছে- আবরার গালিব, রাইয়ান,

নওশিন,জাকিয়া,শান, খ গ্রুপে : রুতবা জামান,অভিরাজ কুমার পরখ,তালবিয়া তৌহিদ, তাসনিয়া,নূর সাইয়ারা প্রিমু, নূর আলাভি পিউ।
গ গ্রুপে : রাবেয়া আয়শা, মারিয়াম উম্মে দিনেজা,সাফওয়ানা সাহার,
ঘ গ্রুপে : রিয়াদ মাহমুদ ফয়সাল, মো. আল মুতাদি মিরান, সুমাইমা জাহিদ রুদানা। ঙ গ্রুপে : মোস্তফা আমির ফয়সাল, মোছা. আকসা, নাসিমা আক্তার সাদিয়া। এছাড়া রচনা প্রতিযোগিতায় ঙ গ্রুপে বিজয়ী হয়েছে বার্জিস আলী, মোস্তফা আমির, মোছা. আকসা।
প্রতিযোগিতার শেষ দিনে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা  হয়। এতে  ইন্টারন্যাশনাল  স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ  নিঘাত সুলতানা, সিনিয়র শিক্ষক মুনিরা খান, সিনিয়র শিক্ষক আরিফ রশিদ প্রমুখ।
পুরস্কার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক শারমিন আক্তার। শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক  মো. জুলফিকার আলী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যক্ষ মো. শাবাহাত  আলী সাব্বু বলেন এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও  মেধার বিকাশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে





সম্পর্কিত সংবাদ

  • জেডএনআরএফ ইউনিভার্সিটিতে সহকারী পরিচালক হিসেবে যোগদান করলেন মোশারফ আদনান
  • শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ
  • কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ
  • আগরদাঁড়ী কামিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • মেডিকেল-ডেন্টালের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ
  • ঢাবির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
  • প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ
  • এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ