আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৮
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলায় ৮ আসামীকে গ্রেফতার করোছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খানের নেতৃত্বে পুলিশ পৃথক পৃথক অভিযানে সিআর ৩৪/১৭ মামলার আসামী বৃধহাটা গ্রামের মৃত এজদান সরদারের ছেলে খলিল, এজদান গাজীর ছেলে মহাসিন গাজী, সিআর ৩১৯/২৫ (কাউনিয়া) মামলার আসামী শ্রীউলা গ্রামের মৃত নসোউদ্দীন গাজীর ছেলে দাদা কেনা গাজী ও কেনা গাজীর ছেলে তৌফিক গাজী, পারিঃ জারিঃ ৫/২৬ মামলায় ৩ মাসের সাজা প্রাপ্ত আসামী বাইনতলা গ্রামের কফিল উদ্দিনের ছেলে হাফিজুল সানা, আশাশুনি থানা মামলা নং ২৪ তাং ২০/৭/২৬ এর ৩ মাসের সাজা প্রাপ্ত আসামী কোদন্ডা গ্রামের কাদের গাজীর স্ত্রী কুলসুম, নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং ২৫) এর ৭/৩০ ধারার আসামী রামনগর গ্রামের লাভলু গাজীর ছেলে রিফাত গাজী এবং সিসি নং ৩৯/১৭ এর আসামী বুধহাটা গ্রামের মৃত আবু তালেব মোল্যার ছেলে রফিকুল ইসলামকে গ্রেফতার করেন
সম্পর্কিত সংবাদ
জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে জমির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্রবিস্তারিত…
আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেবিস্তারিত…


