ভুরুঙ্গামারিতে সার্বজনীন স্বাস্থ্য সেবা দিবস  উপলক্ষে    বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত। 

  • রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার শিলখুড়ি  মাস্টার পাড়া মাদ্রাসা মাঠে গত ১৫  ডিসেম্বর রোববার সার্বজনীন স্বাস্থ্য সেবা দিবস  ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় সাইট সেভার্স এর সহযোগিতায় এবং মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের বাস্তবায়নে  বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মাস্টার পাড়া  যুব সংঘ এবং ফ্রেন্ডশিপের সার্বিক সহযোগিতায় সীমান্তবর্তী ব্যক্তিদের জন্য
 কাশেম ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগত ১০৫   জন চক্ষু রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে ৪৫  জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় । ৬০ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ এবং ২০  জন চক্ষু রোগীর বিনামূল্যে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয় । বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন , মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসাদুল হাবিব কাজল , ফ্রেন্ডশিপের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহফুজার রহমান, মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ওবায়দুল ,সাইট সেভার্স এর
প্রোগ্রাম কোর্ডিনেটর  অরবিন্দু রায়, সিনিয়র রিফ্রাকশনিস্ট প্রহেলিকা,  প্যাথলজিস্ট আরিফ প্রমুখ।


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার