শ্যামনগরে ৭৬ পিস ইয়াবাসহ বিক্রেতা এবং ক্রেতা আটক
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি::শ্যামনগরে ৭৬ পিস ইয়াবাসহ রাবেয়া সুলতানা (৪০) নামে এক মাদক বিক্রেতা ও ফিরোজ গাজী (২৭) নামে এক মাদক ক্রেতাকে আটক করেছে পুলিশ।
গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক রাবেয়া সুলতানা হলেন, উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশপুর গ্রামের ইসরাফিল গাজীর স্ত্রী ও ফিরোজ গাজী একই এলাকার শহীদ গাজীর ছেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতার স্বামী ইসরাফিল গাজীসহ দুই ছেলে পালিয়ে যায় বলে পুলিশের জানান। স্থানীয়দের থেকে জানা যায়, রাবেয়া সুলতানার পরিবার এই মাদক বিক্রয়ের কাজের সাথে জড়িত।
অভিযানের নেতৃত্ব দেওয়া শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বংশীপুরে নারী মাদক বিক্রেতার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাদের তল্লাশি করে ৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা বলেন, আটককৃতদের মাদক সাতক্ষীরা আইনে আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্ৰহন করা হবে।
« ভুরুঙ্গামারিতে সার্বজনীন স্বাস্থ্য সেবা দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত। (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সাতক্ষীরায় রাত ১০টা থেকে গ্রামাঞ্চলের চায়ের দোকান বন্ধের নির্দেশ »
সম্পর্কিত সংবাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকেবিস্তারিত…
শ্যামনগরে কিশোর কিশোরী, যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত
জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্পোর্টস ফর প্রোটেকশনবিস্তারিত…


