গাজায় আরও ৬০ মরদেহ উদ্ধার, নিহত বেড়ে প্রায় ৫৪ হাজার ৪০০
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় তিনশো। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫৪ হাজার ৪০০ জনে পৌঁছে গেছে। শনিবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বাতূাসংস্থাটি বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের টানা হামলায় অন্তত ৫৪ হাজার ৩৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৬০টি লাশ পৌঁছেছে। বিবৃতিতে আরও জানানো হয়, এই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ২৮৪বিস্তারিত…
শেষ হলো বাংলাদেশ থেকে হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন ৮৫১৬৪ হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে গতকাল শনিবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮৫ হাজার ১৬৪ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ২১৯টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। রবিবার (০১ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, ২১৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৮টি, সৌদি এয়ারলাইনসের ৮০টি, ফ্লাইনাস এয়ারলাইনস ৩১ ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সৌদি পৌঁছান ৪১ হাজার ৯০২ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৭৮৯ জন ও ফ্লাইনাসবিস্তারিত…
জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। আজ রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্ব্বোচ আদালত এ রায় দেন। আদালতে জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন, ব্যরিস্টার মীর আহমেদ বিন কাশেম। গত ১৪ মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিলবিস্তারিত…
ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ১০ জুন
ডেস্ক নিউজ :: প্রবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এস.এস.সি ব্যাচ ২০০২ -এর আয়োজনে এক ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে ঘিরে আগামী ১০ জুন (মঙ্গলবার) সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে এক আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানের অংশগ্রহণের জন্য রেস্ট্রেশন করা জন্য যোগাযোগ করুন- 01715-713549 (সাজু), 01919-827779 (মিন্টু), 01609-567123 (মাজহারুল), 01641-024981 (হাবিব)।
নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করতে হবে : মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে। জনগণ এই নির্বাচন আদায় করবে। শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে পুস্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের মির্জা আব্বাস এ কথা বলেন। তিনি বলেন, “তিনি (প্রধান উপদেষ্টা) বললেন, ‘একটি দল নির্বাচন চায়।’ আর আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না।” উল্লেখ, বৃহস্পতিবার জাপানের টোকিওতে ইম্পেরিয়াল হোটেলে ৩০তম নিক্কেই ফোরামে ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন, ‘আমরা জনগণকে বলেছি, নির্বাচন এই বছরেরবিস্তারিত…
আশাশুনি উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক কর্ম পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩০ মে) বিকাল ৪ টায় উপজেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য,বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। উপজেলা সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আফসার মুর্তাজা,মাওঃ আব্দুল মান্নান,মাওঃ মোশারফ হোসেন,শাহ অহিদুজ্জামান শাহীন,এবিএম আলমগীর পিন্টু,মাওলানা আতাউর রহমান,ডাক্তার রোকনুজ্জামান, মাওলানা রুহুল কুদ্দুস,মাওলানা রিয়াছাত আলী,মাওলানা শাহজাহান আলী,মাওঃ আব্দুল বারী,অ্যাডভোকেট শহীদুল ইসলাম,মাওঃ শহিদুল ইসলাম,আফসার উদ্দীন খাঁন,মাওঃ আব্দুল ওয়াজেদ,হাফেজ আব্দুল্লাহবিস্তারিত…
ঝাউডাঙ্গায় জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত
ঝাউডাঙ্গা প্রতিনিধি :: ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকাল ৪টায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাদ্রাসা অডিটরিয়ামে এই সমাবেশের আয়োজন করা হয়। সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের ইউনিট সদস্য ও সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল বারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা সদর উপজেলা যুব বিভাগের সভাপতি মাওঃ রবিউল ইসলাম, সেক্রেটারী প্রভাষক আশরাফুল আলম, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওঃ নূরুল বাশার, টিম সদস্য মাওঃ মহিদুল ইসলাম, মাওঃ আব্দুল কুদ্দুস, হাফেজ মাওঃ শাহিনুর রহমানবিস্তারিত…
বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিব
শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা-
কামরুল হাসান।। বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন। যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দিয়ে জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার। দায়িত্ব পালন করেন জেড ফোর্সের অধিনায়ক হিসেবে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীরউত্তম উপাধিতে ভূষিত করা হয়। শুক্রবার (৩০ মে) কলারোয়া উপজেলা চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা বিএনপিরবিস্তারিত…
কয়রায় আওয়ামী লীগ নেতার মিথ্যা হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ এনে স্থানীয় আওয়ামী লীগ নেতা তরুণ প্রকাশ রায় ও তার পুত্র চন্দন রায়ের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছে কয়রা উপজেলার হড্ডা গ্রামের বিজয় কৃষ্ণ সরদার। শুক্রবার (৩০ মে) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, সম্প্রতি তরুণ প্রকাশ রায় ও তার পুত্র তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি জানান, তরুণ প্রকাশ রায় ও তার পুত্র চন্দন রায় আমার সহ আরও তিন জনের বিরুদ্ধে ঘের দখল ও লুটপাটেরবিস্তারিত…
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের লক্ষ্যে শিক্ষক সম্মেলন ১৪ জুন, মাঠ পরিদর্শন
ডেস্ক নিউজ::সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের লক্ষ্যে আগামি ১৪ জুন সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হবে শিক্ষক সম্মেলন। সম্মেলন সফল করতে ২৯ মে সকাল ৬টায় মাঠ পরিদর্শন করেছেন আয়োজক কমিটি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল জলিল, শিক্ষক সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক মোঃ ওবায়দুল্লাহ, অধ্যাপক আব্দুল ওয়ারেশ, প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য সাংবাদিক আবু সাইদ বিশ্বাস প্রমুখ। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রোগ্রাম বাস্তবায়নে ডেকোরেশন বিভাগের দায়িত্বে থাকবেন অধ্যাপক ওবায়দুল্লাহ, খাদ্য বিভাগ— অধ্যক্ষবিস্তারিত…


