আশাশুনিতে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ চাঁদাবাজ মহাসিন আটক

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনিতে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামী মহাসিন(৩৫) সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। সে উপজেলার শ্রীউলা গ্রামের মোঃ আব্দুস সালাম সরদারের ছেলে। সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আশাশুনিতে কর্মরত ক্যাম্প কমান্ডার লে.আসেফ আহসান চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পরে মহসিনের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে ব্যবহারকৃত মোবাইল ফোন,১৩টি অতিরিক্ত বিভিন্ন কোম্পানির সিম,১টি স্মার্ট ফোন,১টি ফয়েল পেপার, ২টি গ্যাস লাইট,১টি টর্চ লাইট,১টি হাসু দা,১টি শাবল ও ১টি খুনতি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আসামীকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণের জন্য থানায় হস্তান্তর করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন
  • বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল
  • আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৮
  • বুধহাটা খেয়াঘাটে ওয়াপদা বাঁধ রক্ষায় জিও ব্যাগ আসলেও নওয়াপাড়া বাঁধ অরক্ষিত