কয়রার পুঃন খননকৃত খালের উদ্বোধন

ফসল উৎপাদন করার লক্ষ্যে কৃষকরা আনন্দিত

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় আমাদী ইউনিয়নের হাতিয়ার ডাঙ্গা গ্রামের কোরাকাটা-কাটাখালী খাল পুঃন খননের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস (নব পল্লব) প্রকল্পের বাস্তবায়নে ১২৭৬ মিটার পুঃন খননকৃত খালের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস অফিসার সমীর কুমার সরকার, আনসার ভিডিপি অফিসার ওহাহিদুল ইসলাম, আমাদী পুলিশ ফাঁড়ির এ এস আই মোঃ আব্বাস উদ্দীন, সিএনআরএস ফিল্ড ম্যানেজার মোঃ মুস্তাক মাহমুদ, এন আর এম শিহাব বিন হাবিব, কৃষক,কার্তিক চন্দ্র মন্ডল, স্মৃতি রেখা বৈদ্য, প্রমূখ। স্থানীয়রা জানায়, খালটি পুঃন খননের মাধ্যমে খালের পানি দিয়ে ৫,শ বিঘা জমিতে ফসল উৎপাদন করা সম্ভাব হবে। হাতিয়ার ডাঙ্গা গ্রামের কৃষক কার্তিক চন্দ্র মন্ডল বলেন, আমাদের এলাকায় ধান চাষের পাশাপাশি প্রচুর পরিমানে তরমুজ চাষ হয়। কিন্তু পানি সংকটে ফসলের অনেক ক্ষতি হয়। আমার কোরাকাটা -কাটাখালী খাল খননের জন্য বহুদিন ধরে দাবি জানিয়ে আসছিলাম। এবার হয়তো চাষাবাদে ভালো ফল পাবো। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, দীর্ঘদিন খালটি পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় কৃষি সেচ ও পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যা হচ্ছিল। খাল খননের ফলে কৃষি, মৎস্য ও পরিবেশ ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে।






সম্পর্কিত সংবাদ

  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার