কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন ডা. পলাশ
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান পলাশ। তিনি আগামী ১৯ জুন ঢাকা ত্যাগ করবেন এবং ২০-২২ জুন ২০২৫ কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ‘১২তম আন্তর্জাতিক এমএসএস সায়েন্টিফিক মিটিং’ এ অংশগ্রহণ করবেন।
এ সম্মেলনটি এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি (APSS) ও অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক অরথোপেডিক সোসাইটি (APPOS)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘১৪তম কমবাইনড কংগ্রেস’ এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এ উপলক্ষে সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে তার অংশগ্রহণ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি হয়েছে।
ডা. মাহমুদুল হাসান পলাশ জানান, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আধুনিক মেরুদণ্ড চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা ও অভিজ্ঞতা অর্জন সম্ভব হবে। আমি স্বপ্ন দেখি, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একটি স্বাধীন ও উন্নত স্পাইন সার্জারি ইউনিট প্রতিষ্ঠার, যাতে এই অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল রোগীরাও নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন।
ডা. পলাশ ২০০৬ সালে এমবিবিএস পাস করে বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। ২০১৯ সালে অর্থোপেডিক সার্জারিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে ভারতের তামিলনাড়ু থেকে এও ট্রমা কোর্স এবং আসামের গৌহাটি থেকে এও স্পাইন সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে স্পাইন সার্জারিতে অ্যাডভান্স ট্রেনিং নেন এবং একই বছর গুজরাটের আহমেদাবাদে এনডোস্কোপিক স্পাইন সার্জারির হ্যান্ডস-অন ট্রেনিং করেন।
২০২৪ সালের মে মাসে তিনি সিঙ্গাপুরের বিখ্যাত ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে এও স্পাইন ফেলোশিপ সম্পন্ন করেন এবং সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার এআইএন হসপিটাল থেকে স্পাইন সার্জারিতে ফেলোশিপ লাভ করেন। এছাড়াও তিনি আমেরিকান কলেজ অব সার্জনস (FACS)-এর ফেলো হিসেবে ২০২২ সালে স্বীকৃতি পান।
দেশি-বিদেশি বেশ কিছু স্বনামধন্য মেডিকেল জার্নালে তার গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি আন্তর্জাতিক সম্মেলনসমূহে নিয়মিত বক্তা হিসেবে অংশগ্রহণ করে আসছেন।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
নিজস্ব প্রতিনিধি : “রাজনীতি যার যার শ্রমিক সব এক কাতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরাবিস্তারিত…
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব) কে ফুলের শুভেচ্ছাবিস্তারিত…


