যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’ গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : যশোরের রেলগেটপাড়ার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে মদ ও বার্মিজ চাকুসহ তাকে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। দীর্ঘ এক যুগ ধরে যশোরে ভয়-ভীতি, হত্যা, ছিনতাই, মাদক ও অস্ত্র বাণিজ্যের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল এই সন্ত্রাসী। পিচ্চি রাজার অপরাধজগতের উত্থান হয় এক যুগ আগে, আরেক শীর্ষ সন্ত্রাসী রমজান আলীর হাত ধরে। মাদক কারবারে জড়িত পিতা-মাতার ছায়ায় বেড়ে ওঠা রাজা প্রথমে রেলগেট পশ্চিমপাড়ার চিহ্নিত অপরাধী রমজান ও সাগরের সাথে জোট গড়ে তোলে। ফেনসিডিল,বিস্তারিত…

কলারোয়ায় উৎসবমুখর উদযাপন শেখ আমানুল্লাহ কলেজের রজতজয়ন্তী

কামরুল হাসান ।। কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উৎসব এক মহা মিলনমেলায় পরিণত হয়। গত ৯ জুন কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বিপুলসংখ্যক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর উচ্ছ্বাসভরা উপস্থিতিতে দিনভর নানা চমকপ্রদ কর্মসূচিতে দিনটি উদযাপন করা হয়। “এসো প্রাণের ক্যাম্পাসে, মিলি বন্ধুত্বের উচ্ছ্বাসে”- এই স্লোগানে ঐতিহ্যবাহী শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উদযাপন উৎসব জাতীয় পতাকা, উদযাপন পতাকা, বেলুন, ফেস্টুন ও কবুতর উড়ানোর মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ৮ টায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা, মেধাবীদের বৃত্তিপ্রদান, কলেজের প্রতিষ্ঠাতাবিস্তারিত…

কলারোয়ায় বিএম আ. রশিদ কচির স্মরণ সভায়— সাবেক এমপি হাবিব

কামরুল হাসান।। বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএম আব্দুর রশিদ কচি ছিলেন মুক্ত প্রাণের সাদা মনের মানুষ। এ জনপদের মানুষ চিরকালই তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন। তিনি বেঁচে থাকবেন মানুষের অন্তরে, অস্তিত্বে, অনুভবে স্মৃতিচারণে। মঙ্গলবার রাতে কলারোয়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সদ্য প্রয়াত বরেণ্য ক্রীড়াব্যক্তিত্ব বি.এম. আব্দুর রশিদ কচি স্মরণে স্মরণ সভা ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএম কচি ছিলেন সকলের আপনার জন। তিনি আমাদের আদর্শ। তিনি দীর্ঘ পঞ্চাশ বছর এ জনপদের ক্রীড়াঙ্গনকেবিস্তারিত…

আশাশুনিতে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ চাঁদাবাজ মহাসিন আটক

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনিতে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামী মহাসিন(৩৫) সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। সে উপজেলার শ্রীউলা গ্রামের মোঃ আব্দুস সালাম সরদারের ছেলে। সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আশাশুনিতে কর্মরত ক্যাম্প কমান্ডার লে.আসেফ আহসান চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে মহসিনের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে ব্যবহারকৃত মোবাইল ফোন,১৩টি অতিরিক্ত বিভিন্ন কোম্পানির সিম,১টি স্মার্ট ফোন,১টি ফয়েল পেপার, ২টি গ্যাস লাইট,১টি টর্চ লাইট,১টি হাসু দা,১টি শাবল ও ১টি খুনতি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করাবিস্তারিত…

গনঅধিকার পরষদ নেতা. মুহাম্মদ সাইফুল্লাহ

এবারের বাজেটেও বিদেশ নির্ভরতা কমানো যায়নি

বিশেষ প্রতিনিধি।। এবারের বাজেটেও বিদেশী নির্ভরতা কমানো যায়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ রমনা থানার অন্যতম সংগঠক মুহাম্মদ সাইফুল্লাহ। তিনি বলেন-চলতি অর্থবছরে এনআরবি থেকে চার লাখ ৯৯ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও তা পূরণ হয়নি। দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। যা ব্যাংক ঋণ ও বৈদেশিক অনুদান থেকে পূরণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। অপরদিকে সরকার ২৯৪১০ কোটি নতুন টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংক গুলোকে ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মূল্যস্ফীতি বাড়বে। অপরদিকে দ্রব্যমূল্যের দাম বাড়বে। তিনি আরো বলেন,চাকরিতে কোটা সংস্কার ও বৈষম্যবিস্তারিত…

কলারোয়া সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় ওষুধসামগ্রী ও শাড়ি উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় ওষুধসামগ্রী ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (৩ জুন) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী গাড়াখালি নামক স্থান হতে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা সীমান্তের চান্দা এলাকা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়িবিস্তারিত…

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ

কামরুল হাসান।। কলারোয়ার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশ করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে সকাল সাড়ে ১০ টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা নুরুল হক ও সহকারী শিক্ষক স্বপন কুমার দে। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ইমদাদুল হক, আমজাদ হোসেন, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, আব্দুল্যাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক শ্রেণির কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।বিস্তারিত…

কলারোয়ায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর সমাপ্তি

কামরুল হাসান।। কলারোয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর সফল সমাপ্তি হয়েছে সোমবার। প্রদর্শনীতে ৯টি স্টলে প্রযুক্তিভিত্তিক নানা উদ্ভাবনী ডিভাইস ডিসপ্লে করা হয়। সরকারি বিভিন্ন দপ্তর মহিলা বিষয়ক, যুব উন্নয়ন, কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য অফিসের পাশাপাশি বেগম খালেদা জিয়া কলেজ, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ও সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রযুক্তিভিত্তিক নানা উদ্ভাবনী ডিভাইসের ডিসপ্লে করে। শিক্ষার্থীদের ডিসপ্লের মধ্যে রয়েছে: মডার্ন ইলেকট্রিক ফিডার, হাইটেক ডুয়েলিং অ্যাপ্লায়েন্স, ডিজাসটার প্রিপিয়ার্ডনেস সেন্টার। নানা ডিভাইস স্মার্টফোনের মাধ্যমে অপারেট করে অতিথি ও দর্শনার্থীদের প্রসংসা কুড়িয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া বিদেশে রপ্তানিযোগ্যবিস্তারিত…

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) রাতে দেশে ফেরেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, ‘প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটটি শনিবার দিবাগত রাত ১২টায় ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’ এর আগে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি শনিবার জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। শফিকুল আলম জানান, সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় ২০টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে একটি ছিলবিস্তারিত…

তিস্তার পানি বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে ৪৪ গেট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (৩১ মে) রাত ১০টায় তিস্তার পানি সমতল রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৮৬ মিটার (অটো গেজ), যা বিপৎসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার)। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রবিবার (১ জুন) ভোর ৬টা নাগাদ পানির স্তর আরও ১৫ সেন্টিমিটার বাড়তে পারে। এতে করে পানি বিপৎসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচে অবস্থান করবে। তবে এরপর ধীরে ধীরে পানিবিস্তারিত…