যশোরে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ (৪৫) নামে আরও একজন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তথ্য নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন। ইউসুফ মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ কিডনিজনিত সমস্যা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ জুন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু রোগীর শরীরে অক্সিজেন লেভেল কমতে শুরু করে। তখন চিকিৎসকরাবিস্তারিত…
দুর্যোগকালিন সময়ে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা বিষয়ে স্থানীয় সরকারের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় দুর্যোগকালিন সময়ে লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো সাতক্ষীরা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় উপজেলা ডিজিটাল কর্ণারে এডভোকেসি সভায় সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শাহিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলাবিস্তারিত…
কলারোয়া সীমান্তে ভারতীয় পণ্য উদ্ধার
কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, শাড়ি ও ইমিটেশন আংটি উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১৮ জুন) কলারোয়া থানাধীন মাদরা, কাকডাঙ্গা, সুলতানপুর ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। বুধবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি নামক স্থান থেকে এক লাখ ৩৪ হাজার ৭শ৬০ টাকার ভারতীয় শাড়ি ও ইমিটেশন আংটি উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের রাজপুর ও চান্দা নামক স্থান থেকে ১লাখ ৪০বিস্তারিত…
আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম প্রকল্পের অহিতকরণ সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম প্রকল্পের অহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ বিশ্বখাদ্য কর্মসূচি (WFP) এর সার্বিক সহায়তায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজ্বী আবু দাউদ ঢালী, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, শ্রীউলা ইউপির প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীনবিস্তারিত…
কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন ডা. পলাশ
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান পলাশ। তিনি আগামী ১৯ জুন ঢাকা ত্যাগ করবেন এবং ২০-২২ জুন ২০২৫ কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ‘১২তম আন্তর্জাতিক এমএসএস সায়েন্টিফিক মিটিং’ এ অংশগ্রহণ করবেন। এ সম্মেলনটি এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি (APSS) ও অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক অরথোপেডিক সোসাইটি (APPOS)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘১৪তম কমবাইনড কংগ্রেস’ এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এ উপলক্ষে সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে তার অংশগ্রহণ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি হয়েছে। ডা. মাহমুদুল হাসান পলাশ জানান, আন্তর্জাতিক সম্মেলনেবিস্তারিত…
কয়রার পুঃন খননকৃত খালের উদ্বোধন
ফসল উৎপাদন করার লক্ষ্যে কৃষকরা আনন্দিত
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় আমাদী ইউনিয়নের হাতিয়ার ডাঙ্গা গ্রামের কোরাকাটা-কাটাখালী খাল পুঃন খননের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস (নব পল্লব) প্রকল্পের বাস্তবায়নে ১২৭৬ মিটার পুঃন খননকৃত খালের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস অফিসার সমীর কুমার সরকার, আনসার ভিডিপি অফিসার ওহাহিদুল ইসলাম, আমাদী পুলিশ ফাঁড়ির এ এস আই মোঃ আব্বাস উদ্দীন, সিএনআরএস ফিল্ড ম্যানেজার মোঃ মুস্তাক মাহমুদ, এন আর এম শিহাব বিন হাবিব, কৃষক,কার্তিক চন্দ্র মন্ডল, স্মৃতি রেখা বৈদ্য, প্রমূখ।বিস্তারিত…
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট :: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত রাজধানীর আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষ্যে রঙ-বেরঙের বেলুন, ফুল ও ফেস্টুনে নতুন রূপে সেজে ওঠে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ। আর নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল কলেজ ক্যাম্পাস। মানব সেবার মহান ব্রত নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল নতুন স্বপ্ন আর নব উদ্যমে এগিয়ে চলার প্রত্যয়। মঙ্গলবার সকাল ৯ টায় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৯ টায়বিস্তারিত…
দেড় যুগ পর ভিন্ন রকম মিলনমেলা তাদের
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দেড় যুগ পর আবারো একত্রিত হলেন রাজশাহীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ২০০৫ সালের এসএসসি ও ২০০৭ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা। সম্প্রতি ঈদ-উল-আযহার ছুটিকে কেন্দ্র করে আয়োজিত এই পুনর্মিলনীতে অংশ নেন ব্যাচের ৭২-৭৫ জন প্রাক্তন শিক্ষার্থী। আয়োজকরা জানান, অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল পুরনো বন্ধুদের একত্রিত করে স্কুলজীবনের স্মৃতিগুলো নতুন করে জাগিয়ে তোলা। কেউ এসেছিলেন দেশের বিভিন্ন জেলা থেকে, কেউ আবার পাড়ি দিয়েছেন বিদেশ থেকে। অনুষ্ঠানে ছিল স্বাগত বক্তব্য, স্মৃতিচারণ, ছোট সাংস্কৃতিক আয়োজন ও কিছু বিশেষ ক্রেস্ট প্রদান, মধ্যাহ্নভোজ। এই ব্যাচের অনেকেই বর্তমানে শিক্ষকতা, চিকিৎসা, প্রকৌশল, প্রশাসন, গণমাধ্যম, উদ্যোক্তাবিস্তারিত…
স্থানীয় সরকার সচিব
সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩৬৮৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে
কামরুল হাসান।। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মকছুদ জাহেদী বলেছেন, সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ৩ হাজার ৬শ’ ৮৮ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এত বড় প্রকল্প বাংলাদেশের অন্যান্য জেলায় তেমন নেই । এই টাকা দিয়ে রাস্তা, ব্রিজ, কালভার্ট ইত্যাদি উন্নয়ন করা হবে। যাতে সাধারণ মানুষ স্বাবলম্বী হিসেবে গড়ে উঠতে পারে। শুক্রবার বেলা ১২ টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাভী পালনের নিবিড় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত…
কয়রায় গরুর পঁচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ১০ দিনের কারাদন্ড ও জরিমানা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় গরুর পঁচা মাংস বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১ টার দিকে কয়র সদরের পুরাতন বাজারে সিদ্দিক মোড়লের মাংসের দােকানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। এ সময় ঐ দোকানে পঁচা মাংস জব্দ করার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা সহ কারাদণ্ড প্রদান করা হয় । সিদ্দিক মােড়ল ১নং কয়রা গ্রামের আঃ রহিম মোড়লের পুত্র। জানা গেছে, কয়রা বাজারে গরুর পঁচা মাংস বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করাবিস্তারিত…


