কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কামরুল হাসান।। কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ৮ বছর বয়সের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া আছমিন মিতু (৮) নামের ওই শিশু একই গ্রামের আব্দুল হামিদের পুত্র মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আলির একমাত্র মেয়ে। মিতু হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, সোমবার দুপুরে মিতু বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। অনেকক্ষণ পেরিয়ে গেলেও বাড়িতে না আসায় স্বজনরা পুকুরে খোঁজ করতে যান। এ সময় ওই পুকুরে নামার বাঁশের সিঁড়ির নিচে পানিতে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। শিশু মিতুর এ করুণ মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার তিন
কামরুল হাসান।। কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন আসামি গ্রেফতারবিস্তারিত…
কলারোয়ায় পুলিশি অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেফতার ১
কামরুল হাসান।। কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল মাদকদ্রব্য (Eskuf) উদ্ধার এবং মাদক মামলারবিস্তারিত…


