অসুস্থ সিয়ামকে দেখতে যান বিএনপি নতা আক্তারুল ইসলাম

এম এ আজিজ নিজস্ব প্রতিনিধিঃ সরকার নিবন্ধিত আওয়ার নিউজ বিডি এর নিজস্ব প্রতিবেদক ও কলারোয়া নিউজের নিজস্ব প্রতিনিধি এবং কলরোয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য অসুস্থ্য সানবীম করিম সিয়ামকে দেখতে যান সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম।

সোমবার (২৩ জুন) রাতে তার বাড়িতে সিয়ামকে দেখতে গিয়ে সুস্থতা কামনা করেন আক্তারুল ইসলাম।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জাসাসের আহবায়ক আব্দুস সামাদ মিলন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম এ আজিজ, কলরোয়া পৌর শ্রমিক দলের আহ্বায়ক মোজাম হোসেন প্রমুখ।

উল্লেখ্য গত ০৮/০৬/২৫ ইং রবিবার হেলাতলা মোড়ে মোটরসাইকেল ও মটরভ্যানের সাথে দূর্ঘটনা ঘটলে সিয়াম মারাত্মক ভাবে আহত হয়। সাতক্ষীরা সিবি হাসপাতালে পায়ের অপারেশন শেষে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছে।






সম্পর্কিত সংবাদ

  • (Untitled)
  • চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • (Untitled)
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ৭ ব্যক্তি আটক
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই