কলারোয়া সীমান্তে ভারতীয় পণ্য উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, শাড়ি ও ইমিটেশন আংটি উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১৮ জুন) কলারোয়া থানাধীন মাদরা, কাকডাঙ্গা, সুলতানপুর ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। বুধবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি নামক স্থান থেকে এক লাখ ৩৪ হাজার ৭শ৬০ টাকার ভারতীয় শাড়ি ও ইমিটেশন আংটি উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের রাজপুর ও চান্দা নামক স্থান থেকে ১লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। একই দিনে সুলতানপুর বিওপির সদস্যরা সীমান্তের আমবাগান নামক স্থান থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। এছাড়া চান্দুড়িয়া বিওপির সদস্যরা সীমান্তের কাদপুর থেকে ৩১হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। সবমিলিয়ে কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ ৭৬ হাজার ২ শ ৬০ টাকার ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করা হয়। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত বুধবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
  • কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
  • কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন
  • কলারোয়ায় সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
  • কলারোয়ায় পৃথক দুই মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন ইজ্জত উল্লাহ, এমপি
  • বেত্রবতী হাইস্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও এঁর মতবিনিময়