সাতক্ষীরায় জামায়াতের ৪টি আসনেই জয়ী দাঁড়িপাল্লা

এস.এম আব্দুল্লাহ :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার নির্বাচনী লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী। জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার প্রক্রিয়া চললেও স্থানীয়ভাবে প্রাপ্ত সবকটি কেন্দ্রের ফলাফলে এই চিত্র নিশ্চিত হওয়া গেছে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া): এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন জামায়াতের অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। ১৬৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে (পোস্টাল ভোটসহ) তিনি পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৩৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব (ধানেরবিস্তারিত…

সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব: সিইসি

ডেস্ক নিউজ :: শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হতে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ঠিক সাড়ে ১২ ঘণ্টা আগে জাতির উদ্দেশে তার ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচার করা হয়। ভোটকে নাগরিক অধিকারই শুধু নয়, একে দায়িত্ব ও কর্তব্য হিসেবেও অভিহিত করেন তিনি। নির্বাচন পরবর্তী আবহ এবং ফলাফলকে ইতিবাচকভাবে গ্রহণ করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক বিষয় তথা সৌন্দর্য। ভোটারদের উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ারবিস্তারিত…

জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬: সাতক্ষীরায় ৬০৯ ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টিই ঝুঁকিপূর্ণ

ডেস্ক নিউজ :: বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টিকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জানিয়েছে, এসব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে নিশ্চিদ্র নিরাপত্তাসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখাসূত্রে জানা গেছে, জেলার চারটি আসনের ৬০৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ৩ হাজার ৪১০টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩ হাজার ২৮১টি এবং অস্থায়ী ১২৯টি। মোট কেন্দ্রেরবিস্তারিত…

বৈধ উৎস থাকলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি সচিব

ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট কোনো সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, টাকার উৎস এবং ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও কোনো সমস্যা নেই। বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মূলত, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটকের ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন— এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এই টাকা যদি বৈধ হয়বিস্তারিত…

ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন খামেনি

ইরানের ইসলামি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করেছেন এমন দুই হাজারের বেশি বন্দির সাজা মওকুফ বা কমানোর অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তবে সাম্প্রতিক বিক্ষোভের সঙ্গে জড়িত কেউ এই তালিকায় নেই বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের প্রধানের অনুরোধে ২ হাজার ১০৮ জন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ, কমানো বা পরিবর্তনের অনুমোদন দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানি বিপ্লবের বার্ষিকীসহ অন্যান্য ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উপলক্ষে প্রায় প্রতিবছরই এ ধরনের সাধারণ ক্ষমা দিয়েবিস্তারিত…

নির্বাচিত সরকারের হাতে ‘দ্রুততম সময়ে’ ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে— এই দেশ তার তরুণ ও নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনোদিন হারাতে দেবে না।” আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট বিষয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক অতি তাৎপর্যপূর্ণ, ঐতিহাসিকবিস্তারিত…

সাতক্ষীরা-২ আসনের উদ্যোগে জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লার অভাবনীয় বিপ্লব হবে : মুহা: আব্দুল খালেক

সাতক্ষীরা নিউজ ডেস্ক :: দেশের বেশির ভাগ মানুষ বিশ্বাস করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। এজন্য দেশের নারী-পুরুষ, কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও (সাতক্ষীরা -২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লার এক অভাবনীয় বিপ্লব অর্জিত হবে। সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও জামায়াতে ইসলামীর প্রতি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার হচ্ছে বিগত ৫৪ বছরের অন্যায়-অনাচার ওবিস্তারিত…

কলারোয়ায় মির্জাপুরে ধানের শীষের ব্যালট বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ — বিএনপি নেতৃবৃন্দ

কামরুল হাসান।। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ধানের শীষ প্রতীক মন জয় করেছে ওয়ার্ডবাসী। মির্জাপুর ৯ নং ওয়ার্ডে ধানের শীষের ব্যালট বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। রবিবার সন্ধ্যায় কলারোয়া পৌর সভার মির্জাপুর দক্ষিণ পাড়ায় অবস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের অফিসে আয়োজিত এক নির্বাচনি সভায় এ কথা বলেন বিএনপি নেতৃবৃন্দ। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন। প্রধান শিক্ষক সাবেক পৌর কাউন্সিলর রাশেদুল হাসান কামরুলের সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিকবিস্তারিত…

এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার

দেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে কিন্তু বীজ রেখে গেছে,আবার কেহ স্বৈরাচারী হয়ে উঠলে দেশের জনগণ সহ্য করবে না

এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন-এদেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে কিন্তু বীজ রেখে গেছে,সেই স্বৈরাচার যদি স্বৈরাচারী হয়ে ওঠে তাহলে এদেশের জনগণ সহ্য করবে না। ২০২৪ সালের ৫ই আগস্ট যেরকম বিতাড়িত হয়েছিল তারাও আবার বিতাড়িত হবে। তিনি বলেন,আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে শান্তি আনা সম্ভব না,তাই আসুন আমাদের বাস্তবে,পরিবারে, সমাজে,রাষ্ট্রে আল্লাহর আইন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই।তিনি আরও বলেন,হিন্দুদেরকে সংখ্যালঘু বলা ঠিক হবেনা,একজন মুসলমান যেমন এদেশের জন্মগতভাবে নাগরিক,তেমনি একজন হিন্দু,বৌদ্ধ,খ্রীস্টানও জন্মগতভাবে এদেশের নাগরিক,একজন মুসলমান যেমন নাগরিক অধিকার পাবে,তেমনি একজন অমুসলিমও সমানভাবেবিস্তারিত…

“দেশের সম্পদ ও মা-বোনের সম্মান নিরাপদ থাকবে, এমন নেতৃত্ব চাই” -সাদিক কায়েম

সাতক্ষীরা নিউজ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম বলেছেন, দেশ পরিচালনার দায়িত্ব এমন নেতৃত্বের হাতে তুলে দিতে হবে, যাদের কাছে দেশের সম্পদ ও মা–বোনের সম্মান নিরাপদ থাকবে। তিনি বলেন, “আমরা এমন কাউকে নেতৃত্বে দেখতে চাই না, যাদের হাতে মানুষের জানমাল ও সম্মান নিরাপদ নয়।” শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরার কলারোয়া পাইলট হাইস্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আয়োজিত এক বিশাল নির্বাচনী গণজমায়েতে তিনি বক্তব্য দেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথিবিস্তারিত…