আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
এস,এম মোস্তাফিজুর রহমান।।ঢাকা মেডিকেল-এ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দালাল আখ্যা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে একযোগে”প্রতিবাদী মানববন্ধন”অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে সাতক্ষীরার আশাশুনিতে”পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবীতে”প্রতিবাদী মানববন্ধন করা হয়েছে। সোমবার (১১ মে) সকাল ৯:০০টায় আশাশুনি থানা সড়কে ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) আশাশুনির
আয়োজনে,ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অংশগ্রহনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফারিয়া,র আশাশুনি উপজেলা সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি ইলিয়াস হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সংগঠনের সহ-সভাপতি দীপক মন্ডল, কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম বাবু,সহ-কোষাধ্যক্ষ কাজেম শিকারি,প্রচার সম্পাদক সোহেল মৃধা,শওকত হোসেন,সদস্য আবু সুফিয়ান,বাচ্চু,বেলাল হোসেন, ফিরোজ হোসেন,মাহবুব হোসেন,আরাফাত রহমান, আকাশ রায়,লিটন মীর সোহাগ হোসেন,হাবিবুর রহমান,তোফায়েল হোসেন,রাশিদুজ্জামান,অনুপ মন্ডল প্রমুখ। সমাবেশপ বক্তারা বলেন-দালাল নয়,মেডিকেল রেপ্রেজেন্টেটিভগন এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমরা এই পেশায় নিয়োজিত কিন্তু কতিপয় ব্যক্তির উস্কানিতে আমাদের ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে অনতি বিলম্বে তাদের মুক্তির দাবি জানাচ্ছি।
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতারবিস্তারিত…
আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিসবিস্তারিত…


