ছাত্রদল নেতা আবিরকে সংবর্ধনা প্রদান
কামরুল হাসান।। কলারোয়ার কৃতি সন্তান, নবনির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবির হোসেন এর আগমন উপলক্ষে কলারোয়া উপজেলা ,পৌর এবং কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নিজ উপজেলায় মোটরশোভাযাত্রা সহ সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবারের এ সংবর্ধনায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ছাত্রদল এর যুগ্ম আহবায়ক আকিফুর রহমান আকিব, যুগ্ম আহবায়ক শেখ রাব্বি হাসান, পৌর ছাত্রদলের আহব্বায়ক শুভ রাসেল, সদস্য সচিব জিএম সোহেল , পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিমুর রহমান দোয়েল, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদল এর সাধারণ সম্পাদক অংকুর রহমান, আমানুল্লাহ কলেজের সভাপতি মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, মো.আবির হোসেন কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি, কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন এবং উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রাশেদা আশরাফ এর একমাত্র পুত্র।
সম্পর্কিত সংবাদ
দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয়বিস্তারিত…
“হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
কামরুল হাসান।। কলারোয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাবিস্তারিত…


